advertisement

দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মোটরবাইকের! মুহূর্তে সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ১২ নং জাতীয় সড়ক

Last Updated:

বাসের পিছনে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। এই ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন।

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
সমীর রুদ্র, নদীয়া: বাসের পিছনে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। এই ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রহমান সেখ, বয়স মাত্র ১৯। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে, তার নাম নয়ন সেখ। মৃত এবং আহত উভয়ের বাড়ি কৃষ্ণনগরের নাজিরাপাড়ায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই দুই যুবক একটি বাইকে চেপে ঝিটকাপোতা থেকে বাড়ি ফিরছিল। নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসার সময় ভাতজাংলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এর ফলে গুরুতর জখম হয় ওই দুই যুবক। কোতোয়ালী থানার পুলিশ তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমান সেখকে মৃত বলে ঘোষণা করেন। নয়ন সেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এনআর এস হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
মর্মান্তিক এই দুর্ঘটনায় মাত্র ১৯ বছর বয়সেই ওই যুবকের মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। একইভাবে শোকাহত এলাকার বাসিন্দারাও। অন্যদিকে গুরুতর আহত নয়নকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মোটরবাইকের! মুহূর্তে সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ১২ নং জাতীয় সড়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement