advertisement

Nadia News: জামাইয়ের বাড়ি যাওয়ার পথে শাশুড়ির মর্মান্তিক পরিণতি! রাস্তা পার হতে গিয়ে মোটর ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Last Updated:

Nadia News: জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে শাশুড়ির মর্মান্তিক পরিণতি। নদিয়ার কৃষ্ণগঞ্জের শোনঘাটায় রাস্তা পার হতে গিয়ে মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার।

কৃষ্ণগঞ্জ থানা
কৃষ্ণগঞ্জ থানা
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার। নদিয়ার কৃষ্ণগঞ্জের শোনঘাটায় মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম রুমা মোদক, বয়স প্রায় ৬৫। তিনি কৃষ্ণগঞ্জের ময়রাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূর্য ডোবার অর্থাৎ রাত হওয়ার পর রুমা দেবী শোনঘাটায় তাঁর জামাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। শোনঘাটা মোড়ে অটো থেকে নামার পর রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! নলহাটিতে মহাজনের পেটে আচমকা ছুরির কোপ, পলাতক অভিযুক্ত দোকানদার
পথ চলতিদের চোখের সামনেই ঘটে ভয়াবহ ঘটনা। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটর ভ্যান হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রুমা দেবী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে কর্তব্যরত চিকিৎসক রুমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দোকানে-বাজারে খুব সাবধান! বাড়ছে জাল নোটের হাতবদল! পুলিশের গোপন অভিযানে জাল ৫০০ টাকার নোট-সহ গ্রেফতার ১
ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পাশাপাশি ঘাতক মোটর ভ্যান এবং তার চালককে আটক করেছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নিয়মিতই দ্রুতগতির গাড়ির দাপাদাপি দেখা যায়, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের একাধিকবার সচেতন বার্তা দেওয়ার পরেও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জামাইয়ের বাড়ি যাওয়ার পথে শাশুড়ির মর্মান্তিক পরিণতি! রাস্তা পার হতে গিয়ে মোটর ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement