advertisement

Gouranga Bridge : শেষযাত্রাও শান্তির হচ্ছে না, শববাহী গাড়ি ছেড়ে ভরসা সেই চার কাঁধ! গৌরাঙ্গ সেতু বন্ধ, বড় বিপাকে শ্মশানযাত্রীরা

Last Updated:

Gouranga Bridge : নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজের জন্য বন্ধ। চরম অসুবিধার সম্মুখীন শববাহী যাত্রীরা।

চার কাঁধেই শ্মশান যাত্রা
চার কাঁধেই শ্মশান যাত্রা
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ : নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজ শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নদিয়া ও পূর্ব বর্ধমানের যাতায়াতকারী সাধারণ মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সন্ধ্যা ছ’টা থেকে সেতুতে বড় ধরনের মেরামতির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্তরকম যানবাহন চলাচল। ফলে সেতুর উপর নির্ভরশীল বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
এমনই এক সমস্যায় পড়েন বেশ কিছু শ্মশান যাত্রীরা। জানা গিয়েছে, মৃতব্যক্তির শববাহী গাড়ি নিয়ে নবদ্বীপ মহাশ্মশানের পথে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু নিয়ম অনুযায়ী গৌরাঙ্গ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় সেতুর এক প্রান্তেই থামিয়ে দিতে হয় গাড়ি। বাধ্য হয়ে কাঁধে করেই দেহ তুলে মহাশ্মশানের উদ্দেশে হাঁটা পথে রওনা দেন যাত্রীরা। এছাড়াও বেশ কিছু শ্মশান যাত্রী তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসেন নবদ্বীপ স্বরূপগঞ্জ ফেরিঘাটে।
advertisement
advertisement
সেখানে গাড়ি রেখে রীতিমতো নৌকা ভাড়া করে শ্মশানযাত্রীরা যান সৎকারের উদ্দেশে। প্রথম দিনেই প্রায় ১৫টি শ্মশান যাত্রীর দল এসে উপস্থিত হয় স্বরূপগঞ্জ ঘাটে। পূর্ত দফতর জানিয়েছে, সেতুর নিরাপত্তা ও স্থায়িত্বের স্বার্থে জরুরি এই মেরামতির কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট কিছু দিনে আংশিকভাবে যান চলাচলের অনুমতি থাকলেও আগামী ৪৫ দিন কার্যত যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ জারি থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে প্রতিদিন বহু মানুষ এবং পরিবহণ পরিষেবা এই সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কাজ সম্পন্ন করে সেতু পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি চলছে। তবে ততদিন পর্যন্ত গৌরাঙ্গ সেতুকে কেন্দ্র করে ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gouranga Bridge : শেষযাত্রাও শান্তির হচ্ছে না, শববাহী গাড়ি ছেড়ে ভরসা সেই চার কাঁধ! গৌরাঙ্গ সেতু বন্ধ, বড় বিপাকে শ্মশানযাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement