advertisement

বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু বর্ধমানে, পরিবারের দাবি, মার খেয়ে মৃত্যু হয়েছে ছেলের

Last Updated:

বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজিএম।

#বর্ধমান: এক বিচারাধীন বন্দির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বর্ধমানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ মারধরের জেরে তাঁর মৃত্যু হয়েছে। ছেলের অসুস্থতার খবর এবং মৃত্যু সংবাদ সময় মতো পরিবারকে দেওয়া হয়নি। বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজিএম।
মৃত ওই বিচারাধীন বন্দির নাম শেখ মোশাররফ হোসেন ওরফে চাঁদ। তাঁর বয়স ২৮ বছর। তিন ভাতার থানা ধরমপুরের বাসিন্দা ছিলেন। একটি পুরনো মামলায়  গত ৩ অক্টোবর মোশারফকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
advertisement
advertisement
সংশোধনাগারে থাকাকালীন শনিবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবারের অভিযোগ, চাঁদ বর্ধমানে ঠাকুর দেখতে এসেছিল। তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। আদালতে তোলার আগে আমাদের কাছে খবর দেওয়া হয়েছিল। তাঁর কোনও অসুস্থতা ছিল না আগে থেকে। ভাতার থানা থেকে ফোন করে তাঁর অসুস্থতার কথা জানানো হয়। মারধরের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ সুয়োমোটো কেস করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সংশোধনাগারের ভিতর তাঁকে মারধর করা হয়েছে বলে পরিবারের লোকেদের অভিযোগ। সেই অভিযোগের সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আদালতে পেশ করার আগে নিয়মমাফিক তার শারীরিক পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষার রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। ওই বিচারাধীন বন্দি কেন অসুস্থ হয়ে পড়লেন কেনই বা তাঁর মৃত্যু হল, সঠিক সময়ে তাকে চিকিৎসার আওতায় নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তদন্তে এই সব দিকই খতিয়ে দেখা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু বর্ধমানে, পরিবারের দাবি, মার খেয়ে মৃত্যু হয়েছে ছেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement