advertisement

Murshidabad News: এক সপ্তাহের ব্যবধানে ফের জারভর্তি বোমা উদ্ধার! রঘুনাথগঞ্জে উত্তেজনা, আতঙ্ক বাড়ছে স্থানীয়দের

Last Updated:

Murshidabad News: রঘুনাথগঞ্জে বোমাভর্তি জার উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা।

উদ্ধার হওয়া প্লাস্টিক জার
উদ্ধার হওয়া প্লাস্টিক জার
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: রঘুনাথগঞ্জে চাঞ্চল্য একটি জার উদ্ধারকে কেন্দ্র করে। বোমাভর্তি জার সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। জানা গিয়েছে, সেকেন্দ্রা পঞ্চায়েতের লালখাঁনদিয়ার গ্রামের আমবাগান থেকে জার ভর্তি তাজা বোমাটি উদ্ধার করা হয়েছে।
পের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমাভর্তি জারটি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করেছে। সূত্রের খবর, ওই জারে ভর্তি করে বোমাগুলি এলাকার আমবাগানের মধ্যে রাখা হয়েছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা দেরি না করে পুলিশে খবর দেয়। তারপরই বোমাগুলি উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড। প্রসঙ্গত, দিন আটেক আগে ওই পঞ্চায়েতের খেজুরতলা পদ্মানদী ধার থেকে জার ভর্তি বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারপর ফের একবার স্থানীয় আমবাগা থেকে বোমা উদ্ধার। যা রীতিমতো চিন্তা ও আতঙ্কে ফেলে দিয়েছে স্থানীয়দের। এলাকায় একেরের এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
advertisement
যদিও কে বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছিল, তার হদিশ পাওয়া যায় নি। কেন এই বোমাগুলি রাখা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়রা এলাকার নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। বিশেষ করে একই ঘটনা পরপর দুবার সামনে আসায়া সেই চিন্তা আরও বেড়েছে। প্রশাসসনের কাছে তাদের আবেদন, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের নজরদারি বাড়ানো হোক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: এক সপ্তাহের ব্যবধানে ফের জারভর্তি বোমা উদ্ধার! রঘুনাথগঞ্জে উত্তেজনা, আতঙ্ক বাড়ছে স্থানীয়দের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement