advertisement

Murshidabad News: ভেঙেছে বাঁ পা, অস্ত্রোপচার হল ডান পায়ে,মুর্শিদাবাদের হাসপাতালের বিরুদ্ধে বড় অভিযোগ

Last Updated:

অভিযোগ, এক্স রে-তেও রয়েছে বাঁ পা, অথচ চিকিৎসা হয়েছে ডান পায়ে

Murshidabad News
Murshidabad News
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: এ কি কাণ্ড মুর্শিদাবাদে। মহিলার ভেঙে গেল বাঁ পা, আর অস্ত্রোপচার হল ডান পায়ে। এই রকম গাফিলতির অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, এক্স রে-তেও রয়েছে বাঁ পা, অথচ চিকিৎসা হয়েছে ডান পায়ে।
জানা যায়, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপারেশন হয় রেনু বিবি নামে বছর ৫০ এর এক মহিলার। অভিযোগ, চিকিৎসক বাঁ পায়ের জায়গায় অপারেশন করেছেন ডান পায়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সুতি থানার ছাপখাটি এলাকার বাসিন্দা রেণু বিবি ছাদ থেকে পড়ে যান, তাঁর বাঁ পায়ে চোট লাগে। গত বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বৃহস্পতিবার মধ্যে রাতে অপারেশনের ব্যবস্থা করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। অভিযোগ, অপারেশনের সময় বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে অপারেশন করেন চিকিৎসক। এই ঘটনায় পরিবারের লোকজন বিক্ষোভ দেখান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে। হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানান রেণু বিবির পরিবার।
advertisement
রোগীর পরিবারের সদস্য আব্দুল সেলিমের অভিযোগ,” সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়েছে। এক পা ভাঙল, অন্য পায়ে প্লাস্টার করা হল। কীভাবে এত বড় ভুল করতে পারেন চিকিৎসক? আমরা ক্ষতিপূরণ চাইছি।” মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভেঙেছে বাঁ পা, অস্ত্রোপচার হল ডান পায়ে,মুর্শিদাবাদের হাসপাতালের বিরুদ্ধে বড় অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement