advertisement

Murshidabad News: ক্যান্সারের যন্ত্রণায় মানসিক বিপর্যয়! মাঝরাতে হিংস্র হয়ে উঠল ছেলে, প্রাণ গেল শয্যাশায়ী মায়ের

Last Updated:

Murshidabad News: শয্যাশায়ী মাকে ধারালো বস্তুর আঘাতে শেষ করে দিল মানসিক ভারসাম্যহীন ছেলে। নৃশংস কাণ্ড মুর্শিদাবাদে।

তালাবন্ধ মৃতের বাড়ি
তালাবন্ধ মৃতের বাড়ি
ভরতপুর, কৌশিক অধিকারী: শয্যাশায়ী মাকে কুপিয়ে খুন! মানসিক ভারসাম্যহীন ছেলের নৃশংস কাণ্ড মুর্শিদাবাদে। রবিবার গভীর রাতে শয্যাশায়ী বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন ছেলে। মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে এই খবর সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের বাড়িতে বছর ৫৮-র মা মিনতি গোস্বামী ও ছেলে রঘুনাথ গোস্বামী থাকতেন। মৃত মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত ১০ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এই কঠিন রোগের ফলেই সম্প্রতি তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বেশ কিছু দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
advertisement
আরও পড়ুন : চোখের পলকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে যুবক! কাঁধে জাতীয় পতাকা, স্কেটিং করে ভারত চষে ফেলার টার্গেট
রবিবার বিকালে চিকিৎসা করানোর পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ গোস্বামী। আর তার পরেই রবিবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সামনে এসেছে। মাকে সামনে পেয়ে কুপিয়ে ছেলে খুন করেছে বলে জানা গিয়েছে। স্বামীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে থাকতেন তিনি। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণেই মানষিক রোগে ভুগছিলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভরতপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত এবং মানসিক ভারসাম্য হারানো জেরেই এই নৃশংস ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই হৃদয় বিদারক ঘটনায় বর্তমানে গোটা খয়রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত ছেলেকে বর্তমানে বহরমপুরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ক্যান্সারের যন্ত্রণায় মানসিক বিপর্যয়! মাঝরাতে হিংস্র হয়ে উঠল ছেলে, প্রাণ গেল শয্যাশায়ী মায়ের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement