advertisement

Murshidabad News: নতুন বছরের আগেই ব্যবসায়ে চরম সর্বনাশ! ভরা বাজারে আচমকা আগুন, প্রাণ হাতে হুড়োহুড়ি

Last Updated:

Murshidabad News: বড়দিনের আগে বড় সর্বনাশ। রঘুনাথগঞ্জের মিয়াপুর বাজারে একটি কাপড়ের দোকানে লাগল আগুন। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের জেরে বাজার এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।

রঘুনাথগঞ্জের মিয়াপুর বাজারে কাপড়ের দোকানে আগুন
রঘুনাথগঞ্জের মিয়াপুর বাজারে কাপড়ের দোকানে আগুন
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: বড়দিনের আগে বড় সর্বনাশ। রঘুনাথগঞ্জের মিয়াপুর বাজারে হঠাৎ করে একটি কাপড়ের দোকানে লাগল আগুন। অগ্নিকাণ্ডের জেরে বাজার এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের দিকে কাপড়ের ওই দোকানটি থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভিতরে রাখা বিপুল পরিমাণ কাপড় দাউদাউ করে জ্বলতে থাকে। বাজারে তখন ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুতই আশপাশের দোকানদাররা শাটার নামিয়ে নিরাপদ স্থানে সরে যান।
advertisement
আরও পড়ুনঃ সেফটি বেল্ট ছাড়াই বহুতলে রাজমিস্ত্রির কাজ! অতর্কিতে সোজা নীচে পড়লেন, শান্তিপুরের শ্রমিকের নির্মম পরিণতি
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রঘুনাথগঞ্জ দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার ঘটনায় কোন প্রাণহানি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: নতুন বছরের আগেই ব্যবসায়ে চরম সর্বনাশ! ভরা বাজারে আচমকা আগুন, প্রাণ হাতে হুড়োহুড়ি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement