advertisement

Murshidabad Incident: আচমকা ধপাস করে গাড়ি-বাইকের উপর ভেঙে পড়ল ৩৩ হাজারের ইলেকট্রিক খুঁটি! তারপর যা ঘটল...রইল সিসিটিভি ফুটেজ

Last Updated:

Murshidabad News: ৩৩ হাজার বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় ইলেকট্রিকের পোল ভেঙে পড়ল একটি ছোট গাড়ি ও মোটর বাইকের উপরে।

+
গাড়ির

গাড়ির উপর ভেঙে পড়ল বিদ্যুৎ-এর খুঁটি 

মুর্শিদাবাদ: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঘটে গেল এক বিপত্তি। ৩৩ হাজার বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় ইলেকট্রিকের পোল ভেঙে পড়ল একটি ছোট গাড়ি ও মোটর বাইকের উপরে। বুধবার সকাল থেকেই প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলা জনজীবন। সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গাতে প্রবল বৃষ্টিপাত। আর এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
বুধবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ওমরপুরে অবস্থিত জাতীয় সড়কের উপরে একটি ধাবার সামনে ছোট একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। আর সেই গাড়ির উপরে ভেঙে পড়ল একটি ইলেকট্রিক পোল।
advertisement
জানা গিয়েছে, ইলেকট্রিক অফিসের কর্মীরা যখন কাজ করছিলেন তখন হঠাৎই ওই ইলেকট্রিক পোল সরাসরি এসে পড়ে ওই গাড়ি ও মোটরবাইকের উপরে। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি ও মোটরবাইক। অন্যদিকে এই ঘটনার সম্পূর্ণ ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে। ইলেকট্রিক কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছেন ওই ধাবার মালিক কর্তৃপক্ষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধাবার মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সকালে জাতীয় সড়কের ওপর ৩৩ হাজার বিদ্যুৎ-এর সংযোগের কাজ চলছিল। আর তখন ইলেকট্রিক তারের টান দিতেই হঠাৎই ভেঙে পড়ে যায় বিদ্যুৎ খুঁটি। নিম্নমানের বিদ্যুৎ খুঁটি ছিল বলেই এই অঘটন ঘটেছে বলেই জানিয়েছেন তারা। যদিও পরে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে তড়িঘড়ি কাছে হাত লাগান ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে নেওয়ার জন্য।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Incident: আচমকা ধপাস করে গাড়ি-বাইকের উপর ভেঙে পড়ল ৩৩ হাজারের ইলেকট্রিক খুঁটি! তারপর যা ঘটল...রইল সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement