advertisement

Murshidabad: বহরমপুরের বুকে ঝাঁ চকচকে সুইমিং পুল! মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে উন্নত পরিকাঠামোয়, আগামী বছরের শুরুতেই চালু পুল

Last Updated:

Murshidabad Swimming Pool: বহরমপুরের বুকে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে সুইমিং পুল। মঙ্গলবার কাজ পরিদর্শনে এলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। সরজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখলেন তিনি। আগামী বছর মার্চে পুল চালু হওয়ার সম্ভাবনা।

বহরমপুরে তৈরি হচ্ছে সুইমিং পুল
বহরমপুরে তৈরি হচ্ছে সুইমিং পুল
বহরমপুর, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: দীর্ঘদিন পর সংস্কার করে নতুন রূপে সেজে উঠছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নব নির্মিত সুইমিং পুল। মঙ্গলবার সুইমিং পুল পরিদর্শনে আসেন জেলাশাসক তথা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিন সিংহানিয়া।
বিধায়ক নিয়ামত সেখ-সহ সুইমিং অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সুইমিং পুল পরিদর্শন করেন জেলাশাসক। সুইমিং পুলের সমস্ত সুবিধা-অসুবিধা সরজমিনে খতিয়ে দেখেন তিনি। সমস্ত রকম উন্নত পরিকাঠামো নিয়ে দ্রুত এই সুইমিং পুল চালু করতে জেলাশাসকের সঙ্গে এদিন আলোচনা হয়েছে বলে জানালেন বিধায়ক নিয়ামত সেখ।
advertisement
advertisement
সুইমিং পুল তৈরির কাজ প্রায় শেষের পথে
সুইমিং পুল তৈরির কাজ প্রায় শেষের পথে
এদিন জেলাশাসক সাংবাদিকদেরে মুখোমুখি হয়ে জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর টাউনে একটা সুমিং পুল তৈরি হচ্ছে। ৯৫ শতাংশ কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নতুন বছরের মার্চ মাস থেকেই এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে। মুর্শিদাবাদের মানুষ যাতে সুইমিংটি ব্যবহার করতে পারেন তার জন্য দ্রুততার সঙ্গে কাজ চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: বহরমপুরের বুকে ঝাঁ চকচকে সুইমিং পুল! মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে উন্নত পরিকাঠামোয়, আগামী বছরের শুরুতেই চালু পুল
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement