advertisement

Murshidabad News: বর্ষার আগে বিরাট কাজ সেরে ফেলল বহরমপুর পৌরসভা! এবার তুমুল বৃষ্টিতে শান্তিতে ঘুমাতে পারবেন বাসিন্দারা

Last Updated:

Murshidabad News: বহরমপুর শহরে এবার বর্ষার আগে প্রস্তুতি শুরু করে দিল বহরমপুর পৌরসভা ও সেচ দফতর। আর জমবে না শহরের বুকে জল।

+
খাল

খাল সংস্কার চলছে জোর কদমে

বহরমপুর: বহরমপুর শহরে এবার বর্ষার আগে প্রস্তুতি শুরু করে দিল বহরমপুর পৌরসভা ও সেচ দফতর। আর জমবে না শহরের বুকে জল। হবে না ডেঙ্গি থেকে জলবাহিত রোগ। বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল সরকারি উদ্যোগে।
মুর্শিদাবাদের বহরমপুর শহরের উপর দিয়ে হয়ে গিয়েছে স্বরূপ খালি অর্থাৎ বড় একটি ক্যালেল। সেই ক্যানেলের জল জমে বর্ষার সময়ে সংকটে পড়ত বহরমপুর পৌরসভা, জল জমে ঘটত বিপর্যয়। বহরমপুর পৌরসভার উপর দিয়ে বয়ে চলা এই ক্যানেল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হল। মূলত জমা জল ও জল বাহিত রোগ মানুষের মধ্যে বাসা না বাঁধতে পারে তার জন্য যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। পোকল্যান্ড মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই সেচ দফতরের নালা। গভীর খাদ তৈরি করে আরও জল নিকাশি সহজ করে তোলা হবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় নোংরা-আবর্জনা জমে ভার বহনের ক্ষমতা ওই পাঁচটি খাল হারিয়ে ফেলেছে। প্রতি বছর বর্ষার সময় নালা পরিষ্কার করা হত। যদিও সামান্য বৃষ্টিতেই পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকছে এবং তা সরে যেতে দীর্ঘক্ষণ সময়ও লাগছে। প্রাক-বর্ষার বৃষ্টিতেই শহরের যা হাল হয়, তাতে বর্ষা মরশুমের কথা ভেবে শিহরিত ছিলেন এলাকার বাসিন্দারা। বর্ষার সময়ে বহরমপুর পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ১২-১৪টি ওয়ার্ড প্রতি বছর জলমগ্ন হয়। তার মধ্যে ভাগীরথীর পাড় লাগোয়া বস্তি এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও সৈয়দাবাদা, গোরাবাজার, খাগড়া, কাদাই এলাকার বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। তাই নিকাশি নালার সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বহরমপুর পৌরসভা ও সেচ দফতরের যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তত্ত্বাবধানে বর্ষার আগে প্রস্তুতি উপলক্ষে ক্যানেল সংস্কারে কাজ শুরু করা হয়েছে। যার ফলে উপকৃত হবেন সমগ্র বহরমপুর পৌরবাসী। এছাড়াও বৃষ্টি হলেও শহরের বুকে বেশি জল জমবে না বলেও দাবী করেছেন পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বর্ষার আগে বিরাট কাজ সেরে ফেলল বহরমপুর পৌরসভা! এবার তুমুল বৃষ্টিতে শান্তিতে ঘুমাতে পারবেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement