advertisement

হঠাৎ বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি! আতঙ্ক এলাকায়

Last Updated:

বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী

ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ ফের ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ডেবরা। বাড়িটি পুরনো হওয়ায় সেভাবে কেউ প্রবেশ করতেন না। ফলে বড় কোনও অঘটন ঘটেনি। তবে বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে অরুণ সেনাপতির ৩০ বছরের দোতলা মাটির বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি পুরনো হওয়ায় বিশেষ কেউ প্রবেশ করতেন না। তবে ভেতরে বেশ কিছু সরঞ্জাম ছিল।
আরও পড়ুনঃ বর্ধমানেশ্বরের কাছে মানত! বাঁকে করে একরত্তি মেয়েকে নিয়ে মোটা শিবতলায় এলেন বাবা
গতকাল হঠাৎ বিকট শব্দে এই বাড়িটি ভেঙে পড়ে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে দেখেন বাড়ি ভেঙে পড়েছে। বাড়িতে কেউ থাকতেন না বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ভেতরে কেউ থাকলে বড় বিপদ ঘটে যেত বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
কিছুদিন আগে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামেও একটি দোতলা মাটির বাড়ি ভেঙে পড়েছিল। লাগাতার বৃষ্টিতে এলাকায় জল জমার কারণে মাটি নরম হয়ে গিয়েছিল। যার জেরে ধসে পড়ে ওই বাড়ি। তবে সেই সময়ও বাড়ির ভেতরে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি! আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement