advertisement

Hooghly News: খানাকুলের সেতু সমস্যা নিয়ে সংসদে সরব অপরূপা

Last Updated:

খানাকুলের যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানের দাবিতে বহু আন্দোলন হয়েছে। কিন্তু সুরাহা এখনও অধরা। এবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংসদে অপরূপা পোদ্দার কংক্রিটের সেতু তৈরির দাবি জানান

বাঁশের ব্রিজ  
বাঁশের ব্রিজ  
হুগলি: খানাকুলের নদী যোগাযোগ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন সমস্যা আছে। বহু এলাকায় এখনও নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো ও কাঠের পোল‌ই সম্বল এলাকার বাসিন্দাদের। ফলে বর্ষাকালে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। হুগলি ও মেদিনীপুর এই দুই জেলায় বহু মানুষ যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়েন। রূপনারায়ণ নদীর জল ফুলে ফেঁপে ওঠা মাত্রই একাধিক জায়গায় অস্থায়ী কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই প্রতিকার চেয়ে এবার লোকসভার সরব হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।
হুগলির খানাকুলের যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানের দাবিতে বহু আন্দোলন হয়েছে। কিন্তু সুরাহা এখনও অধরা। এবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংসদে অপরূপা পোদ্দার কংক্রিটের সেতু তৈরির দাবি জানান।
advertisement
উল্লেখ্য, নতিপুর, গণেশপুর, মারোখানা সহ বিভিন্ন গ্রামে নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে সেতুগুলি ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলি, পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে বাজারহাট করা, কর্মস্থলে যাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু কংক্রিটের সেতু তৈরি হলে এই সমস্যার সমাধান হবে বলে স্থানীয়দের দাবি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জানান, বেশ কয়েকটি এলাকায় সেতু না থাকার কারণে দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে বারবার সংসদে সরব হয়েছি। তাই যাতে সাধারণ মানুষের সুবিধার্থে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয় সেই জন্যই এই তৎপরতা।
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খানাকুলের সেতু সমস্যা নিয়ে সংসদে সরব অপরূপা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement