advertisement

Mosquito Repellent: মশা মারার তেলেও যাচ্ছে না মশা! কারণ খুঁজতে কাকদ্বীপে আধিকারিকরা, গ্রেফতার ১

Last Updated:

Mosquito Repellent: মশা মারার তেল কিনে হয়রান ক্রেতারা। মশা তো পালায় না উল্টে ঘরে বাড়ছে মশা। এদিকে এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রাশাসনিক অধিকারিকরা। ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এখানেই আসেন আধিকারিকরা
এখানেই আসেন আধিকারিকরা
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মশা মারা তেল কিনে হয়রান ক্রেতারা। মশা তো পালায় না উল্টে ঘরে বাড়ছে মশা। এদিকে এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রাশাসনিক অধিকারিকরা। ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কী করে তৈরি করা হত ওই মশা মারা তেল? জানা গিয়েছে নকল তেল এনে আসল মশা মারা তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হত। কাকদ্বীপে অভিযান চালিয়ে এরকম প্রচুর তরল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় কাকদ্বীপ থানার পুলিশ ও সুন্দরবন পুলিশ জেলার ডিইবি বিভাগ যৌথ অভিযানে নামে। এভাবে মানুষের সঙ্গে প্রতরণা করায় চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সকলেই।
advertisement
advertisement
ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জিত দাসকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এছাড়াও এই তেল আর কোথায় দেওয়া হত তা তদন্ত করছে পুলিশ।ব্যাঙ্গালোর থেকে ওই মশার তেলের সংস্থার আধিকারিক এসেছিলেন, তিনি জানিয়েছেন এই ঘটনার কথা জানতে পেরেই তাঁকে ডাকা হয়েছিল। ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ঘটনায় সমাজে বড় প্রভাব ফেলতে পারত‌‌।
advertisement
স্থানীয় মানুষজনের দাবি এইরকম আরও থাকতে পারে এলাকায়। গোটা এলাকায় তদন্তের দাবি তুলেছেন তাঁরা। মশা মারতে এই তেল নিয়ে যদি মশা না পালায় তাহলে তো সমস্যা আরও বাড়বে। প্রশাসন মশা নিধনে চেষ্টা করছে। আর অসাধু ব্যক্তিরা সেই প্রচেষ্টা বানচাল করছে। এর সুষ্ঠ প্রতিকার চেয়েছেন তাঁরা। পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mosquito Repellent: মশা মারার তেলেও যাচ্ছে না মশা! কারণ খুঁজতে কাকদ্বীপে আধিকারিকরা, গ্রেফতার ১
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement