advertisement

সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত... চেনেন এই 'শঙ্খবাবা'কে?

Last Updated:

মহালায়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে।

+
শঙ্খবাবা

শঙ্খবাবা

দক্ষিণ ২৪ পরগনা: বিশ্বশান্তি ফেরাতে সাগর পাড়ে শঙ্খে ফুঁ দেন শঙ্খবাবা। তাঁর কাছে এসে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তেরা। বিশ্বশান্তি ফেরাতে সেই মহালয়া থেকে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন তিনি। গিয়েছিলেন প্রয়াগরাজের কুম্ভমেলাতেও।
বিশ্বের বিভিন্ন যায়গায় অশান্তির ঘটনায় তিনি খুবই মর্মাহত। আর সে কারণেই বিশ্বশান্তির জন্য এই মহাযজ্ঞ করছেন তিনি। বিশালাকার দুইটি শঙ্খে ফুঁ দিয়ে তিনি দেশে, বিদেশে ভক্তদের কাছে পরিচিত শঙ্খবাবা হিসাবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঠাকুরানি চর থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। খুব ছোট থেকেই চলে এসেছিলেন সাগরে। অল্পদিনেই তিনি মহারাজের প্রিয়পাত্র হয়ে ওঠেন। ভালবাসতেন শাঁখ বাজাতে, সেই থেকেই তাঁর যাত্রা শুরু।
advertisement
advertisement
এবার তিনি মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন। মহালায়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে। যজ্ঞ শেষে শঙ্খের ধ্বনিতে মর্মরিত হয় সাগরের সমুদ্র সৈকত। এ নিয়ে শঙ্খবাবা জানিয়েছেন, পৃথিবীতে সকলের মঙ্গল হোক এটাই চান তিনি। অশান্তির পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক। বন্ধ হোক হানাহানি, হিংসা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত... চেনেন এই 'শঙ্খবাবা'কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement