advertisement

Mobile Phone Explosion : মোবাইলে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন ঘুমন্ত বধূ, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Mobile Phone Explosion :মর্মান্তিক এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কুল্পি থানা এলাকার (Kulpi Police Station) রামকৃষ্ণপুর অঞ্চলের (Ramkrishnapur)৷ মৃতা শম্পা বৈরাগীর বয়স হয়ছিল ২৫ বছর৷

 রামকৃষ্ণপুর : মোবাইল ফোনে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন এক গৃহবধূ৷ মর্মান্তিক এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কুল্পি থানা এলাকার (Kulpi Police Station) রামকৃষ্ণপুর অঞ্চলের (Ramkrishnapur)৷ মৃতা শম্পা বৈরাগীর বয়স হয়ছিল ২৫ বছর৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে মোবাইল চার্জে বসিয়ে ঘুমোচ্ছিলেন শম্পা (Mobile Phone Explosion )৷ সে সময়েই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মোবাইলে৷ গুরুতর আহত অবস্থায় চিৎকার করতে থাকেন শম্পা৷ তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন পরিবারের লোকজন৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শম্পাকে৷ প্রথমে তাঁকে কুল্পি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে৷ একদিন লড়াই করার পর সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় দগ্ধ শম্পার৷
advertisement
advertisement
আরও পড়ুন : শিকলের বাঁধন মুক্ত হল কৃষ্ণেন্দু, বাড়িতে গেলেন বিধায়ক, নতুন আশায় দোলুই পরিবার
এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ তবে কী কারণে মোবাইল ব্লাস্ট করল, সে কারণ এখনও স্পষ্ট নয়৷ তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে মোবাইলে বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূ শম্পার৷ তাঁর অপমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে কুল্পি থানার পুলিশ৷
advertisement
(প্রতিবেদন-আনিসুদ্দিন মোল্লা)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Phone Explosion : মোবাইলে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন ঘুমন্ত বধূ, এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement