Kalna: স্বামীর একটা ফোন... শেষ কথা 'আমাকে নিয়ে যাও', তারপরেই... কালনার পথে পথে ঘুরছেন স্ত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
গত ২৫ তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি রায়ের করেন ওই গৃহবধূ। আজও কালনার পথে-ঘাটে শনিবার তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সাথে নিয়ে স্বামীর খোঁজ চালাচ্ছেন তিনি।
রণদেব মুখোপাধ্যায়, কালনা: স্ত্রীকে একটা ফোন। শেষ কথা, “আমাকে নিয়ে যাও…।” এই কথা বলার পরেই ফোনটা কেটে গেল।নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে-ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকার পিংকি ঘোষ। ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই গৃহবধূ। তবে থানাতেও ঠিক মতো সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ।
সূত্রের খবর, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তাঁর স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৪ তারিখ লরিচালক সুভাষ ঘোষ আর পাঁচটা দিনের মতন কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর ওই রাতেই তার স্ত্রীকে সে ফোন করে জানান তিনি আটকা পড়ে গিয়েছেন, তাঁকে যেন নিয়ে যাওয়া বয়। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ অফ।
advertisement
advertisement
গত ২৫ তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি রায়ের করেন ওই গৃহবধূ। আজও কালনার পথে-ঘাটে শনিবার তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সাথে নিয়ে স্বামীর খোঁজ চালাচ্ছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2024 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna: স্বামীর একটা ফোন... শেষ কথা 'আমাকে নিয়ে যাও', তারপরেই... কালনার পথে পথে ঘুরছেন স্ত্রী











