advertisement

ক্লোরোফর্ম ছিটিয়ে গৃহস্থকে অচৈতন্য করে লক্ষাধিক টাকার লুঠপাঠ

Last Updated:

ক্লোরোফর্ম ছিটিয়ে গৃহস্থকে অচৈতন্য করে নগদ লক্ষাধিক টাকা, গয়না এবং নানা সরঞ্জাম নিয়ে পালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণা জেলার মাটিয়া থানার ঘোনা গ্রামে ৷

#বসিরহাট: ক্লোরোফর্ম ছিটিয়ে গৃহস্থকে অচৈতন্য করে নগদ লক্ষাধিক টাকা, গয়না এবং নানা সরঞ্জাম নিয়ে পালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণা জেলার মাটিয়া থানার ঘোনা গ্রামে ৷ এই ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে ৷ বসিরহাট মাটিয়া থানার ঘোনা গ্রামের বাসিন্দা শঙ্কর সাঁতরা ৷ ওই ব্যক্তির বাড়িতেই গতকাল গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ওই ব্যাক্তির বাড়ির জানলা দিয়ে ক্লোরোফর্ম ছেটায় দুষ্কৃতীরা ৷ এরপর পরিবারের সকলে ঝিমিয়ে গেলে ছাদের সিঁড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷
পুলিশ সূত্রে খবর, প্রায় পাঁচ ভরি সোনার গয়না, আলমারিতে রাখা নগদ ২০হাজার টাকা ও একটি মোটর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । এই দু:সাহসিক চুরির ঘটনার পর মাটিয়া থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ ৷ তবে, এখনও পর্যন্ত চুরির কোন হদিশ করতে পারেনি পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লোরোফর্ম ছিটিয়ে গৃহস্থকে অচৈতন্য করে লক্ষাধিক টাকার লুঠপাঠ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement