advertisement

বিবাহ বহির্ভূত প্রেম! যুবকের সঙ্গে বিবাহিত মহিলার ফের বিয়ে দিলেন গ্রামবাসীরা, তারপর...

Last Updated:
#ঘাটাল: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের৷ জোর করে তাদের বিয়ের নিদান দিল গ্রামবাসীরা! মালাবদল করে বিয়েও দেওয়া হল তাদের৷ এবং সেই ভিডিও ভাইরাল হল৷ ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের৷ বেশ কিছুদিন ধরে গ্রামের গৃহবধূর সঙ্গে এলাকার যুবকের পরকীয়ার অভিযোগ উঠেছিল৷ এই কথা জানাজানি হতে শুরু হয় সালিশি সভা৷ এই সভাতে বিবাহিত মহিলা ও প্রেমিককে মারধর করা হয় বলে অভিযোগ৷ প্রতিবেশীদের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে৷ দু’জনকে বেঁধে রেখে মারধর করা হয় বলে জানা গিয়েছে৷ তারপরই তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মত মালা বদল করে বিয়ে হয় তাদের৷
advertisement
এরপর গ্রামে ফিরে ঘটনার কথা জানতে পারেন মহিলার স্বামী৷ এবং জোর করে শ্বশুড়বাড়িতে ফিরিয়ে আনা হয় তাকে৷ এই ঘটনা নিয়ে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে৷ একদিকে গ্রামের সালিশিতে বিবাহিত মহিলার বিয়ের নিদান দেওয়া, জোর করে বিয়ে করানো হয়৷ অন্যদিকে আবার তার স্বামী তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে৷ এখন মহিলার ভবিষ্যৎ কী, সেই প্রশ্ন উঠেছে৷ এই ঘটনার কথা জানাজানি পর ঘাটালের মহকুমাশাসক জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিবাহ বহির্ভূত প্রেম! যুবকের সঙ্গে বিবাহিত মহিলার ফের বিয়ে দিলেন গ্রামবাসীরা, তারপর...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement