advertisement

Purulia News: জঙ্গলমহলে মাওবাদীদের নতুন সশস্ত্র স্কোয়াড গড়াই লক্ষ্য ছিল সব্যসাচী ওরফে কিশোরের

Last Updated:

পুলিশ অভিযানে চাউনিয়া এলাকা থেকে সিপিআই (মাওবাদী)-এরকেন্দ্রীয় কমিটির সদস্য কথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে গ্রেফতার করা হয়

সব্যসাচী গোস্বামী  গ্রেফতার
সব্যসাচী গোস্বামী  গ্রেফতার
পুরুলিয়া: পরিকল্পনা ছিল শান্ত জঙ্গলমহলকে আবারও অশান্ত করে তোলার। মাওবাদীদের সেই পরিকল্পনা বানচাল করে দিল পুরুলিয়া জেলা পুলিশ। লোকসভা ভোটের পূর্বে বাংলায় নিজেদের অস্তিত্ব জানান দিতেই চলছিল এই পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্দেশ্যেই অযোধ্যা পাহাড়তলির মাঠা বনাঞ্চলের কাছে ঝাড়খণ্ড থেকে মাত্র তিন কিলোমিটার দূরে চাউনিয়া জঙ্গল এলাকায় বৈঠকে মিলিত হত মাও নেতারা। পুরুলিয়া জেলা পুলিশের কাছে এই খবর আগেই এসেছিল। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ।
পুলিশ অভিযানে চাউনিয়া এলাকা থেকে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে গ্রেফতার করেছে। সম্প্রতি এনআইএ এই মাও নেতার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয় নাইন এমএম পিস্তল, ৮ রাউন্ড গুলি, একাধিক মাও পুস্তিকা ও তাঁকে পাঠানো দলের কমরেডদের চিঠি।
advertisement
advertisement
শুক্রবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে বড় মাওবাদী নেতাকে ধরার কথা সর্বসমক্ষে আনেন পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ‌তিনি বলেন , জঙ্গলমহলে নতুন করে মাওবাদীদের সংগঠন তৈরির প্রচেষ্টা চলছিল। নতুন সদস্যদের হাতে অস্ত্র দিয়ে সশস্ত্র স্কোয়াড গড়ার পরিকল্পনা ছিল। এছাড়া গোপনীয়ভাবে আরও কিছু কার্যকলাপ চালানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। খবর পাওয়া মাত্রই সেই সমস্ত কিছু আমরা ভেস্তে দিয়েছি। মাওবাদীদের মগজধোলাই-র মধ্য দিয়ে নতুন করে যাতে কেউ বিপথে পরিচালিত না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মাও এই নেতা এর আগেও পাঁচবার গ্রেফতার হয়েছেন।‌ তবে জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়লেন। ২০০০ সালে মাওবাদীদের কলকাতা সিটি কমিটির সম্পাদক ছিলেন সব্যসাচী গোস্বামী। ২০০৪ সালে রাজ্য কমিটির সদস্য পদ পান। ২০১৮ সালে হন কেন্দ্রীয় কমিটির সদস্য। শুক্রবার দুপুরে ধৃত মাও নেতাকে পুরুলিয়া আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: জঙ্গলমহলে মাওবাদীদের নতুন সশস্ত্র স্কোয়াড গড়াই লক্ষ্য ছিল সব্যসাচী ওরফে কিশোরের
Next Article
advertisement
গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন
গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড

  • ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement