Indian Railway: খবর ছিল জিআরপি'র কাছে! শালিমার আসতেই পাওড়াও যুবক, যা মিলল, দেখে মাথায় হাত সকলের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Indian Railway: নিষিদ্ধ মাদক পাচার করতে গিয়ে পুলিশেক জালে ধরা পড়ল পাচারকারী। জানা গিয়েছে ধৃতের নাম প্রশান্ত কুমার সাউ।
হাওড়া: নিষিদ্ধ মাদক পাচার করতে গিয়ে পুলিশেক জালে ধরা পড়ল পাচারকারী। জানা গিয়েছে ধৃতের নাম প্রশান্ত কুমার সাউ। আদতে ওড়িশার বাসিন্দা। শালিমার স্টেশনেই নিষিদ্ধ মাদক-সহ হাতেনাতে পাকড়াও পাচারকারী।
রেল সূত্রের খবর, ওড়িশার বেহরমপুরের বাসিন্দা প্রশান্ত কুমার সাউ ডাউন করমন্ডল এক্সপ্রেসে চেপে হাওড়া আসছিলেন ওই অভিযুক্ত পাচারকারী। অন্য দিকে, জিআরপি গোপন সূত্রে খবর পেয়েছিল, ওই ট্রেনেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপ্রেস ট্রেনটি শালিমার স্টেশন পৌঁছোতেই অভিযান চালায় জিআরপি।
advertisement
advertisement
জিআরপি থেকে আরও জানান হয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২২ কেজি। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে নিষিদ্ধ মাদক বহনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওড়িশার যুবক প্রশান্ত কুমার সাউকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতার শিয়ালদহ এলাকায় এক ব্যক্তির কাছে ২২ কেজি গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল প্রশান্তের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2025 9:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: খবর ছিল জিআরপি'র কাছে! শালিমার আসতেই পাওড়াও যুবক, যা মিলল, দেখে মাথায় হাত সকলের








