advertisement

Kharagpur murder: ভরসা করে ঘর ছেড়েছিলেন, সেই প্রেমিকাকে খুন করে পুঁতে দিলেন প্রেমিক! চাঞ্চল্য খড়্গপুরে

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণ সিং-এর প্রায় বছর দশেকের সম্পর্ক ছিল৷

ঘটনাস্থলে পুলিশ৷
ঘটনাস্থলে পুলিশ৷
#দিগ্বিজয় মাহালি, খড়্গপুর: প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে জঙ্গলের ভিতরে ঘর বেঁধেছিলেন৷ সেই প্রেমিকের বিরুদ্ধেই প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল৷ শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ মাটি খুঁড়ে প্রেমিকার দেহ উদ্ধারের কথা৷
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ এলাকার ভালুকমাচা গ্রামে৷ ধৃত যুবকের নাম তরুণ সিং৷ অভিযুক্তের অবশ্য দাবি, প্রেমিকাকে তিনি খুন করেননি৷ মৃত্যুর পর শুধুমাত্র দেহ পুঁতে দিয়েছেন৷ যদিও এই দাবি মানতে নারাজ এলাকাবাসী৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণ সিং-এর প্রায় বছর দশেকের সম্পর্ক ছিল৷ ভালুকমাচা গ্রামের বাসিন্দা তরুণ সিং বিবাহিতই ছিলেন৷ তা সত্ত্বেও ওই তরুণীকে নিয়েই ভালুকমাচা গ্রাম সংলগ্ন একটি জঙ্গলের ভিতরে রেল লাইনের পাশে তাঁবুর ভিতরে থাকতেন তাঁরা৷
advertisement
এলাকাবাসীর দাবি, সোমবার স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই জঙ্গলের ভিতরে মাটি স্তূপাকৃত অবস্থায় দেখেন৷ যা দেখে সন্দেহ হয় তাঁদের৷ এর পরে স্থানীয়রাই পুলিশে খবর দেন৷ ঘটনাস্থলে এসে অভিযুক্ত তরুণ সিং-কে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ যদিও তাঁর কথায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ৷
অভিযুক্ত যুবক অবশ্য দাবি করেছেন, প্রেমিকাকে তিনি খুন করেননি৷ স্বাভাবিক মৃত্যুর পরই দেহ পুঁতে দিয়েছেন৷ যদিও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তে পাঠাবে পুলিশ৷ সেই জন্য আজই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে দেহ উদ্ধার করবে খড়্গপুর গ্রামীণ এবং কলাইকুণ্ডা থানার পুলিশ৷ গতকাল রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kharagpur murder: ভরসা করে ঘর ছেড়েছিলেন, সেই প্রেমিকাকে খুন করে পুঁতে দিলেন প্রেমিক! চাঞ্চল্য খড়্গপুরে
Next Article
advertisement
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী?
  • ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে

  • কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?

  • কেন বাড়ছে বাহিনীর পরিমান?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement