advertisement

‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে’, ভারত সেবাশ্রম সংঘে মমতা

Last Updated:

পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করেন মমতা৷

#গঙ্গাসাগর: ‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোট-এর পর থেকে’, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সেই পুরনো মাথার চোটের কথা মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সকালে গঙ্গাসাগরের তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মমতা৷ সেই সঙ্গে আরও কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷ তবে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে কিছুটা আবেগ তাড়িত হতে দেখা গেল মমতাকে৷
এতদিন রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে গঙ্গাসাগর পরিচালনার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়৷ ভারত সেবাশ্রম সংঘে বক্তব্যের শুরুতেই সুব্রত মুখোপাধ্যায়ের কথা মনে করেন তিনি৷ তারপরই ভারত সেবাশ্রম সংঘের সম্পাদকের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়েই মমতা ব্যক্তিগত প্রসঙ্গ তোলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
তিনি বলেন, ‘‘সম্পাদক আমাকে খুব ভালবাসেন৷ ওই যে মুড়িটা দিলেন দেখলেন না, ওটা চানাচুর মেখে, ঝালঝাল মুড়ি৷ একটু লঙ্কা দিয়ে দেন৷ কিন্তু আমি তো এমনিতে ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে৷ ঝালটা বাদ দিয়েই আমাকে খেতে হয়৷ সেটা উনি আজও মনে রেখেছেন৷ আজকেও আপনারা দেখলেন, সেই মুড়ি আমাকে ভারত সেবাশ্রম সংঘ থেকে দেওয়া হল, এটা আমি নিয়ে যাব৷’’
advertisement
ভারত সেবাশ্রম সংঘ থেকে এদিন মমতা উল্লেখ করেন, মন্ত্রিসভার কোন কোন সদস্যরা এ বারে গঙ্গাসাগর মেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন৷ পাশাপাশি. তিনি ধন্যবাদ জানান স্থানীয় মানুষদেরও৷ তাঁরা এই সময়জুড়ে যে ভাবে মেলা পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন, সেটিও উল্লেখ করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে’, ভারত সেবাশ্রম সংঘে মমতা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement