advertisement

Mamata Banerjee: হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে

Last Updated:

প্রথমে মুখ্যমন্ত্রীর গাড়ি ওই মহিলাকে ছাড়িয়ে বেরিয়ে গেলেও ওই তরুণীকে দেখে গাড়ি থামানোর নির্দেশ দেন মমতা৷

মুখ্যমন্ত্রীর কাছে সেই তরুণী৷
মুখ্যমন্ত্রীর কাছে সেই তরুণী৷
শোভন দাস, মেদিনীপুর: গতকালই বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভার ভিতরে ঢুকে গিয়েছিলেন এক ব্যক্তি৷ এবার মুখ্যমন্ত্রীর জেলা সফরেও নিরাপত্তায় বড়সড় গলদের অভিযোগ৷ পুলিশের ব্যারিকেড ভেঙেই মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পৌঁছে গেলেন এক অজ্ঞাতপরিচয় তরুণী৷ ওই তরণীকে দেখে অবশ্য গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ মহিলার সঙ্গে কথাও বলেন তিনি৷
তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গলদ ধরা পড়েছে৷ জেলা সফরে এ দিন প্রথমে মেদিনীপুর শহরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী৷ সকালে মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সভাস্থলে রওনা দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর যাওয়ার পথের দু ধারে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়৷ মুখ্যমন্ত্রীর কাছে যাতে কেউ যেতে না পারেন, তা নিশ্চিত করতে দড়ি দিয়ে রাস্তার দু পাশে আটকেও দেওয়া হয়৷
advertisement
কিন্তু এলআইসি চকের কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি পৌঁছতেই দড়ির নীচ দিয়ে গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে চলে আসেন ওই তরুণী৷ ওই তরুণীর সামনেই ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার৷ তিনি চেষ্টা করেও ওই মহিলাকে আটকাতে পারেননি৷
advertisement
advertisement
প্রথমে মুখ্যমন্ত্রীর গাড়ি ওই মহিলাকে ছাড়িয়ে বেরিয়ে গেলেও ওই তরুণীকে দেখে গাড়ি থামানোর নির্দেশ দেন মমতা৷ তখনই তাঁর কাছে এগিয়ে যান ওই তরুণী৷ ততক্ষণে অবশ্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরাও চলে আসেন৷ গাড়িতে বসেই ওই তরুণীর সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এর পরে সভাস্থলের উদ্দেশ্যে এগিয়ে যায় তাঁর কনভয়৷ এই ঘটনার পরেই ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায় পুলিশ৷ কেন তিনি মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে গেলেন, তা অবশ্য জানা যায়নি৷
advertisement
গতকাল বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীনই বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যান এক ব্যক্তি৷ নিরাপত্তার দু'টি বলয় পেরিয়ে যান তিনি৷ পরে জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement