advertisement

Mamata Banerjee on Mohan Bhagwat: মেদিনীপুরে মমতা, কেশিয়ারিতে মোহন ভগবৎ! ফল- মিষ্টি পাঠাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

তিন দিনের সফরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রথমেই মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সারেন মমতা৷

আরএসএস প্রধানকে ফল মিষ্টি পাঠাতে বললেন মুখ্যমন্ত্রী৷
আরএসএস প্রধানকে ফল মিষ্টি পাঠাতে বললেন মুখ্যমন্ত্রী৷
#মেদিনীপুর: সকালে পশ্চিম মেদিনীপুর সফরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর আজ সন্ধ্যাতেই ওই জেলার কেশিয়ারিতে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ আগেভাগেই সেই খবর ছিল মমতার কাছে৷ মোহন ভগবৎকে ফল, মিষ্টি পাঠানোর জন্য নির্দেশও দেন তিনি৷ একই সঙ্গে পরামর্শের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'আবার বাড়াবাড়ি করো না৷ দেখো যেন দাঙ্গা না বাঁধায়৷'
তিন দিনের সফরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রথমেই মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সারেন মমতা৷ বিভিন্ন থানার আইসি-দের থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
কেশিয়ারির আইসি-র সঙ্গে কথা বলার সময়ই মমতা বলেন, 'কী ব্যাপার, আপনাদের এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন৷ দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই৷ ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন৷'
advertisement
এর পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আবার বেশি বাড়াবাড়ি করতে যেও না৷ দেখো যাতে দাঙ্গা না বাঁধায়৷' কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মুকেও বিষয়টি নিয়ে খেয়াল রাখতে বলেন মমতা৷
সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আজ সন্ধ্যাতেই কেশিয়ারি আসছেন মোহন ভগবৎ৷ চার দিন কেশিয়ারিতে থাকার কথা তাঁর৷ যদিও তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি৷
advertisement
সহ প্রতিবেদন- শঙ্কর রাই
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Mohan Bhagwat: মেদিনীপুরে মমতা, কেশিয়ারিতে মোহন ভগবৎ! ফল- মিষ্টি পাঠাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement