advertisement

Mamata Attacks Modi: 'বাংলা দখলের লক্ষ্যে গোটা দেশের ক্ষতি করলেন', মোদিকে তীব্র ধিক্কার মমতার

Last Updated:

মমতা বলেন, 'চারদিকে অক্সিজেন নেই। এদিকে নরেন্দ্র মোদি মন কা বাত করে চলেছেন। ওনার মনের কথা কে শুনতে চায়?' এরপরই মোদিকে কাঠগড়ায় তুলে বলেন, 'শুধু বাংলা দখল করার লক্ষ্যে মোদি বাংলা সহ গোটা দেশের ক্ষতি করলেন।'

#বহরমপুর: বঙ্গ ভোটের মাঝেই গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। রেকর্ড সংক্রমণ হচ্ছে বাংলায় (Corona in Bengal)। এই পরিস্থিতিতে ফের করোনা বিপর্যয়কেই সামনে রেখে বিজেপি-কে একহাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মুর্শিদাবাদেপ দলীয় প্রার্থীদের জন্য ভার্চুয়াল সভা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখান থেকেই দেশের বেনজির বিপর্যয়ের কথা তুলে ধরে মমতা বলেন, 'চারদিকে অক্সিজেন নেই। এদিকে নরেন্দ্র মোদি মন কা বাত করে চলেছেন। ওনার মনের কথা কে শুনতে চায়?' এরপরই মোদিকে কাঠগড়ায় তুলে বলেন, 'শুধু বাংলা দখল করার লক্ষ্যে মোদি বাংলা সহ গোটা দেশের ক্ষতি করলেন।'
একইসঙ্গে এদিন ফের মমতা অভিযোগ করেন, 'আমাদের বরাদ্দ অক্সিজেনটাও উত্তরপ্রদেশে নিয়ে চলে যাচ্ছে। ভ্যাকসিন নিয়েও কালোবাজারি শুরু হয়েছে। উনি (নরেন্দ্র মোদি) শুধু ভাষণ দিচ্ছেন।'
এরপরই ভোটের প্রসঙ্গ তুলে ফের মমতা বলেন, 'ভোট আসতেই সমস্ত এসপি'কে বদলে দিয়েছে। দু’টি লোক এখানে বসে পক্ষপাতদুষ্টতা করে চলেছে। আগামী দিনে এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমরা মামলা করব নির্বাচন কমিশন যেন কেন্দ্রের বিজেপি সরকারের আয়না হয়ে না থাকে। সুপ্রিম কোর্টের দু’জন বিখ্যাত আইনজীবী আইনজীবীর সঙ্গে কথা হয়েছে আমাদের। তাঁরা বলেছেন, আমাকে সবরকম সাহায্য করবেন। আমরা তো সরকারে আসছিই। তারপরই আমি দেখব, এই ইস্যু নিয়ে কতদূর যেতে পারি।'
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের এদিন নিশানা করেছেন মমতা। বলেন, 'অমিত শাহ গোটা দেশ থেকে সিআরএপিএফ তুলে এনেছে। আমি তো তৃতীয় দফা থেকে বলছি, আট দফা ভোট করার প্রয়োজন নেই। কমিশনের পুলিশের অবজার্ভার বিবেক দুবে একজন অবসরপ্রাপ্ত অফিসার। তিনি কর্মরত অফিসারদের নিয়ন্ত্রণ করছেন। এটা বেআইনি। কিন্তু কমিশন কোনও কথাই শুনতে রাজি নন।'
advertisement
এরপরই রাজ্যের পুলিশকেও 'ঘুঘুর বাসা' থেকে বেরিয়ে আসার আবেদন জানান তিনি। বলেন, 'রাজ্যের পুলিশ কমিশন এলেই ঘুঘুর বাসায় ঢুকে পড়ে। ওরা ভাবে কমিশন যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করবে। বাকি পাঁচ বছর যে কমিশনকে ছাড়াই থাকতে হবে সেটা ভুলে যায় ওরা।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Attacks Modi: 'বাংলা দখলের লক্ষ্যে গোটা দেশের ক্ষতি করলেন', মোদিকে তীব্র ধিক্কার মমতার
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement