advertisement

সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে শরীর..., মহেশতলায় বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধার

Last Updated:

Maheshtala News: বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার হল মহেশতলায়। যুবকের পরিচয় জানা গিয়েছে। মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দা ওই যুবকের নাম বাপি মণ্ডল। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।

যুবকের পচা গলা দেহ উদ্ধার
যুবকের পচা গলা দেহ উদ্ধার
কলকাতা: বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার হল মহেশতলায়। যুবকের পরিচয় জানা গিয়েছে। মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দা ওই যুবকের নাম বাপি মণ্ডল। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।
সূত্রের খবর, বাবা ও মা মারা যাবার পর থেকে বাপি একাই থাকতেন বাড়িতে। রবিবার সন্ধ্যায় বাপির বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। এরপর চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর।
advertisement
advertisement
ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি বন্ধ ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে পুলিশ। দৃশ্য দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান সকলে। দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে বাপির পচাগলা শরীরটা। দেহ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর সেই দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।
advertisement
মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে বাপির? তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
সমীর মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে শরীর..., মহেশতলায় বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement