advertisement

মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas News : মদ খেতে গিয়ে বচসার জেরে চলে গেল প্রাণ। এই ঘটনায় মহেশতলা গোপালপুর মালিপাড়ায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। অভিযুক্তরা মৃতের বন্ধু।

মৃত বরুন মন্ডল
মৃত বরুন মন্ডল
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মদ খেতে গিয়ে বচসার জেরে চলে গেল প্রাণ। এই ঘটনায় মহেশতলা গোপালপুর মালিপাড়ায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনার প্রতিকার চেয়েছেন। মৃত বরুন মন্ডলের দুই বন্ধু চিরঞ্জিত মিত্র, শুভঙ্কর মিত্র। এদিকে চিরঞ্জিত ও শুভঙ্কর সম্পর্কে দুই ভাই। অভিযোগ, দুই ভাই বরুণকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন।
বরুণের বুকে একাধিক লাথি, ঘুসি মারা হয়। অন্যদিকে পুলিশ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। পুলিশ প্রথমে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে গেলেও। এখন তাদের গ্রেফতার করেছে। এই ঘটনার পর স্থানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই মারা গিয়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ।
advertisement
advertisement
সূত্রের খবর, নেশার আসরে বরুণ মন্ডল(৩৫) ও চিরঞ্জিত মিত্রের মধ্যে প্রথমে বচসা হয়। এরপর তা রূপ নেয় হাতাহাতিতে। স্থানীয়দের অভিযোগ, এরপর চিরঞ্জিত মিত্র তার ভাইকে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মন্ডল। বরুন মন্ডলকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বরুন মন্ডলের পরিবারের লোকজনকে খবর দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পরেই সৃষ্টি হয় উত্তেজনা। বর্তমানে থমথমে পরিস্থিতি এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement