advertisement

West Bengal News: 'বিয়ে করবে আমায়', দশ বছরের বড় প্রেমিকার সঙ্গে যা করল প্রেমিক! অবাক শক্তিগড়

Last Updated:

West Bengal News: বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রেমিকা, গলার নলি কেটে তাকে খুন করল প্রেমিক! শক্তিগড়ে চাঞ্চল্য।

#শক্তিগড়: বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রেমিকা। তার জেরে তার গলার নলি কেটে খুন করল প্রেমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বর্ধমানের শক্তিগড়ে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের পেছনে আর কোনও বিষয় রয়েছে কিনা জানতে ধৃতকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বর্ধমানের শক্তিগড় থানার বাগমারি এলাকায় বন্ধ ইটভাটা থেকে সোমবার সকালে মৌমিতা দে (৩৫) নামে স্থানীয় এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়। খুনের ৪৮ ঘন্টার মধ্যেই পুলিশ প্রীতম সামন্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ, রবিবার রাতে মৌমিতা কে ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করেছে প্রীতম। ভাতারের বাসিন্দা প্রীতম সামন্তকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
advertisement
মৌমিতার আগে বিয়ে হয়েছিল। বছর পাঁচেক আগে তার স্বামী মারা যায়। দুই ছেলেকে নিয়ে শক্তিগড়ে বাবার বাড়িতেই থাকতো মৌমিতা। সংসার চালাতে একটি বাড়িতে রান্নার কাজও করত। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভাতারের বাসিন্দা প্রবীরের সঙ্গে মৌমিতার এক বছরের বেশী সময় ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু মৌমিতা বিয়ের প্রস্তাব দিতেই সেই সম্পর্কের অবনতি হয়।
advertisement
advertisement
রবিবার বিকালে ফোন করে মৌমিতাকে ডেকে পাঠায় প্রীতম। এরপর দুজনে মিলে বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করে। একসঙ্গে খাওয়াদাওয়াও করে। এরপর ইটভাটায় নিয়ে গিয়ে প্রীতম মৌমিতাকে খুন করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বিয়ের জন্য প্রীতমকে চাপ দিচ্ছিল মৌমিতা। কিন্তু দশ বছরের বড় মৌমিতাকে বিয়ে করতে কোনও ভাবেই রাজি হচ্ছিল না প্রীতম। এই নিয়ে দুজনের মধ্যে বারে বারে অশান্তিও হয়। সেদিনও বর্ধমান থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময়ে এই নিয়েও অশান্তি হয় বলে জানতে পেরেছে পুলিশ। এরপরই মৌমিতাকে বাগমারি এলাকায় বন্ধ ইটভাটায় নিয়ে যায় প্রীতম। সেখানে কথা কাটাকাটি চলার সময়েই পকেটে থাকা ধারাল অস্ত্র দিয়ে মৌমিতার গলার নলি কেটে দেয় প্রীতম। রুমালে হাত মুছে গাড়ি নিয়ে ফিরে যায় ভাতারের এরুয়ারের বাড়িতে। পেশায় একটি মোটর সাইকেল কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করত সে। কুড়মুন ও বলগোনা এলাকার দুটি শোরুমে তার যাতায়াত ছিল। পুলিশ জানতে পেরেছে, কুড়মুন শোরুমে যাতায়াত করার সময়েই মৌমিতার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রীতমের।
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ''প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মৌমিতা বিয়ে করার জন্য প্রীতম কে চাপ দিচ্ছিল। প্রীতম বিয়ে করতে রাজি না হওয়ার কারনেই ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: 'বিয়ে করবে আমায়', দশ বছরের বড় প্রেমিকার সঙ্গে যা করল প্রেমিক! অবাক শক্তিগড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement