advertisement

Bankura News: সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল লরি! বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

Last Updated:
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
#বাঁকুড়া: সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি। যার জেরে মৃত্যু হল একজনের৷ আহত হলেন ১৫ জন৷ মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura News) সোনামুখীতে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সোনামুখীর বেলতলা এলাকার পানাগড় রোড ধরে স্থানীয় একটি সরস্বতী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছিল৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেই শোভাযাত্রার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি লরি৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই লরির ধাক্কায় আহত হন অনেকে৷
advertisement
advertisement
শোভাযাত্রার সঙ্গে যাঁরা যাচ্ছিলেন, লরির সামনে থেকে সরার সুযোগটুকু পাননি তাঁরা৷ লরির ধাক্কায় মৃত্যু হয় হিরন্ময় দে নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধের৷ শোভাযাত্রায় থাকা বেশ কয়েকটি ভ্যানকেও ধাক্কা মারে লরিটি৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ৷ আহতদের চিকিৎসার জন্য সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশ সূত্রে খবর, সবমিলিয়ে ১৫ জন আহত হয়েছেন৷
advertisement
ঘটনার পরই অবশ্য লরির চালক ও খালাসি পালিয়ে যায়৷ তবে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ৷ চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি লরির চালক এবং খালাসির খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷ ঘটনার ফলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
Mritunjoy Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল লরি! বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement