Malda News: খাটের নীচে দেহ, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর! মালদহে মহিলার রহস্যমৃত্যু, হাড়হিম হওয়া ঘটনা
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
ঘটনায় ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহ, জিএম মোমিন: মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম দয়া চৌধুরী (৪৬)। পরিবারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে এবং ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। এদিন সকালে গোয়ালা দুধ দিতে এসে বারবার ডাকাডাকি করেন ওই মহিলার ঘরে। কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় তাঁর মেয়েকে। পরে মেয়ে ও পাড়া-প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন খাটের নীচে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
advertisement
advertisement
মৃত মহিলার মেয়ে সিউটি চৌধুরীর অভিযোগ, “খাট থেকে পড়ে মৃত্যু হতে পারে না। কেউ বা কারা খুন করেছে মাকে। পাশেই রয়েছে একটি ইট। কেউ বা কারা তাঁকে ইট দিয়ে আঘাত করে খুন করেছে। দোষীদের শাস্তির দাবি জানাছি।” যদিও খুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় জানান, “ঘরের মধ্যে মহিলার দেহ উদ্ধার হয়েছে। খুন নাকি অন্য কারণ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।”
advertisement
জানা গিয়েছে, দয়া চৌধুরী (৪৬) নামে ওই মহিলা একাই একটি ঘরে থাকতেন। গত দু’বছর আগে তাঁর স্বামী সুবোধ চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। দুই মেয়ে তাঁরা বিবাহিত। একমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 5:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: খাটের নীচে দেহ, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর! মালদহে মহিলার রহস্যমৃত্যু, হাড়হিম হওয়া ঘটনা










