advertisement

Adhir Chouwdhury: এসসিসি পরীক্ষায় জুতো নয় চটি পড়ে আসতে হবে! নিন্দা করে কটাক্ষ অধীরের 

Last Updated:

Adhir Chouwdhury: জুতো নয়, চটি পড়ে আসুন পরীক্ষা হলে, প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থীর কাছে গিয়েছে এসএসসির নির্দেশ। আর এই ঘটনা সামনে আসতেই স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভাষায় কটাক্ষ করে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

+
বহরমপুরে

বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: পরীক্ষায় নকল রুখতে বেনজির পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। জুতো নয়, চটি পড়ে আসুন পরীক্ষা হলে, প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থীর কাছে গিয়েছে এসএসসির নির্দেশ। আর এই ঘটনা সামনে আসতেই স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভাষায় কটাক্ষ করে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, “তালিবানের আরও একটি মডেল। পশ্চিমবঙ্গে তালিবানের মডেল চলছে, জুতো পড়ে ঢোকা যাবে না। বাঙালি তালিবান, এখনই প্রত্যাহার করা উচিৎ, এই সমস্ত নির্দেশ। আমি চরম প্রতিবাদ করছি, আমি কি পরব, কী খাব এটার অধিকার আছে আমার। স্কুল বা কলেজে যাওয়া যাবে না জুতো পরে এটা কি ধরনের কথা। মুখ্যমন্ত্রী তাহলে এবার বিধানসভা নির্বাচনে খালি পায়ে হাঁটবেন নাকি? রাজ্যে স্কুল শিক্ষা দফতরকে একহাত নিয়ে কটাক্ষ করে আক্রমণ করলেন অধীর চৌধুরী।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি নিয়োগ পরীক্ষাকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। আগামী গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার আগে নতুন করে বিধিনিষেধ জারি করেছে কমিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, পরীক্ষার্থীরা জুতো, সু বা বুট পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরিবর্তে হাওয়াই চটি বা সাধারণ স্যান্ডেল পরে আসতে হবে।
advertisement
কমিশন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ আগেই নিষিদ্ধ ছিল। তবে সাম্প্রতিক কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, পরীক্ষার্থীরা জুতো বা বুটের ভিতরে, এমনকি মোজার ভিতরে মোবাইল লুকিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন। সেই প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারির পাশাপাশি পোশাক সংক্রান্ত বিধিতেও বদল আনা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Chouwdhury: এসসিসি পরীক্ষায় জুতো নয় চটি পড়ে আসতে হবে! নিন্দা করে কটাক্ষ অধীরের 
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement