advertisement

Lok Sabha Election 2024: হাজারদুয়ারির টাঙ্গা চালকরা কেমন আছেন? সমর্থনের রং নিয়ে মিলল বড় আভাস

Last Updated:

Lok Sabha Election 2024: ঐতিহাসিক জেলা হলেও পরিকাঠামোর অভাব ও পর্যাপ্ত পরিকল্পনার অভাবে মুর্শিদাবাদের পর্যটন ক্রমশই গুরুত্ব হারাচ্ছে। নেই পর্যটকদের ভিড়। টাঙ্গা অর্থাৎ ঘোড়ার গাড়ির চালকরাও আর আগের মত উৎসাহী মানুষ পান না

+
title=

মুর্শিদাবাদ: ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। এখানকার একটা বড় অংশের মানুষ পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। ঐতিহাসিক হাজারদুয়ারীতে আজও দেখা মেলে চাঙ্গা চালকদের। পর্যটক এলেই তাঁদের দুটো পয়সা রোজগার হয়। লোকসভা নির্বাচনের কেন্দ্র করে এই মুহূর্তে জোরকদমে প্রচার চলছে সর্বত্র। সেই মহা গুরুত্বপূর্ণ ভোটের আগে কেমন আছেন এখানকার টাঙ্গা চালকরা।?
ঐতিহাসিক জেলা হলেও পরিকাঠামোর অভাব ও পর্যাপ্ত পরিকল্পনার অভাবে মুর্শিদাবাদের পর্যটন ক্রমশই গুরুত্ব হারাচ্ছে। নেই পর্যটকদের ভিড়। টাঙ্গা অর্থাৎ ঘোড়ার গাড়ির চালকরাও আর আগের মত উৎসাহী মানুষ পান না। ফলে তাঁদের রোজগার কমছে। আধুনিক যানবাহনের দাপটে টাঙ্গা নিয়ে ঘোরাটাও ক্রমশ মুশকিলের হয়ে দাঁড়াচ্ছে। যদিও একের পর এক ভোট চলে যায় কিন্তু তাঁদের কথা ভাবার কেউ নেই।
advertisement
advertisement
দীর্ঘদিন এখানকার ঘোড়ার গাড়ির ভাড়া বৃদ্ধি হয় না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আয় বাড়ার সুযোগ নেই টাঙ্গা চালকদের। এই পরিস্থিতিতে এখানকার ঘোড়ার গাড়ির চালকদের দাবি, একটা ঘোড়ার পিছনে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টাঙ্গা চালিয়ে সেই টাকাটুকুও প্রতিদিন তোলা যাচ্ছে না। কারণ টোটোর দাপট বাড়ায় পর্যটকরাও আর সহজে ঘোরার গাড়িতে চড়তে চাইছেন না। ফলে এবারের ভোটে অনেক টাঙ্গা চালকের কথাতেই সমর্থনের রং পরিবর্তনের আভাস পাওয়া গেল। অনেকেই আবার লালের দিকে ঝোঁকার ইঙ্গিত দিলেন।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: হাজারদুয়ারির টাঙ্গা চালকরা কেমন আছেন? সমর্থনের রং নিয়ে মিলল বড় আভাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement