advertisement

Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারের মহিলা ভোট কোন দিকে?

Last Updated:

Lok Sabha Election 2024: অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারেও তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন

+
 মহিলা

 মহিলা ভোটার

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪ এর মহারণ। ডায়মন্ডহারবারেরও তার প্রভাব পড়েছে। রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র এই ডায়মন্ডহারবার। এখানকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবারেও প্রার্থী করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারেও তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই হাইভোল্টেজ কেন্দ্রের মহিলা ভোটাররা ভোট নিয়ে কী বলছেন তা খোঁজ নিলাম আমরা। শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরের মহিলাদের সঙ্গে কথা বলেছি আমরা। এবারের লোকসভা নির্বাচনে মহিলা ভোটাররা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বাংলায়।
advertisement
advertisement
এই কেন্দ্রের অনেক মহিলা সারাবছর বাড়িতে থাকেন। তাঁরাই এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর। কী বলছে তাঁরা খোঁজ নিয়েছি আমরা। অধিকাংশ এলাকার মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুব খুশি। এই মাসিক ভাতা তাঁদের আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করে তুলেছে বলে জানান। এই টাকাকে কাজে লাগিয়ে বাড়ির খুঁটিনাটি জিনিসপত্র কেনেন, ছেলেমেয়েদের টিউশনের টাকা দেন। ফলে সবাই খুশি। এই কেন্দ্রের মহিলা ভোটাররা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার যে দিচ্ছে তাকেই ভোট দেবেন। এই টাকা পাওয়ার পর মহিলা ভোটাররা এখন ‘দিদি’র দলকেই ভোট দিতে চান। সেই সঙ্গে এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপরেও খুশি তাঁরা।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারের মহিলা ভোট কোন দিকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement