advertisement

Lok Sabha Election 2024: ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

Last Updated:

Lok Sabha Election 2024: জমিদার আমলের এই সর্বমঙ্গলা মন্দির আজ প্রায় ধ্বংসের পথে। এই অবস্থায় লোকসভা ভোটের আগে বীরভূমের এই গ্রামের বাসিন্দারা চাইছেন, যে প্রার্থীই জয়ী হোক না কেন তিনি যেন অতি প্রাচীন এই মন্দির সংস্কারের দায়িত্ব নেন

+
সর্বমঙ্গলা

সর্বমঙ্গলা মন্দির

বীরভূম: দিন গোনার প্রহর শুরু, হাতে আর মাত্র চারটে দিন। তারই মধ্যে দিনরাত এক করে চলছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার। আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে বীরভূমের দুটি লোকসভা আসনে। এই শেষ বেলায় এসে প্রচারে এতটুকু ঢিলে দিতে রাজি নয় কোন‌ও রাজনৈতিক দল। তবে এই প্রচার পর্বেই বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের। নানান দাবির কথা উঠে আসছে
এই নির্বাচনে যারা রায়দান করবেন সেই জনতা জনার্দন কেমন আছে? তা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর লোকসভার অন্তর্গত ময়ূরেশ্বর জমিদারি গ্রামে। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন প্রিয়া সাহা, তৃণমূলের প্রার্থী এখানকার বিদায়ী সাংসদ অসিতকুমার মাল এবং সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে।
advertisement
advertisement
একসময় জমিদাররা এই গ্রামে বসবাস করতেন। তা থেকেই এমন নামকরণ। এই গ্রামের মধ্যেই অবস্থিত রয়েছে জমিদারদের তৈরি করে যাওয়া সর্বমঙ্গলা মন্দির। তবে কালের করাল গ্রাসে একদিকে যখন জমিদারদের আধিপত্য কমেছে, ঠিক তেমনই এই মন্দিরের অবস্থাও ভগ্নপ্রায়। জমিদার আমলের এই সর্বমঙ্গলা মন্দির আজ প্রায় ধ্বংসের পথে। এই অবস্থায় লোকসভা ভোটের আগে বীরভূমের এই গ্রামের বাসিন্দারা চাইছেন, যে প্রার্থীই জয়ী হোক না কেন অতি প্রাচীন এই সর্বমঙ্গলা মন্দির সংস্কারের দায়িত্ব যেন নেয়। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে হাজার অজানা ইতিহাস। দুর্গাপুজোর পর দ্বাদশীর দিন এই মন্দিরে বড় পুজোর আয়োজন করা হয়। এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করতে আসেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement