advertisement

Lok Sabha Election 2024: ১৬ বছর ধরে করে চলেছেন এই কাজ! ভোটের আগে মুদি ব্যবসায়ীর কাণ্ড শুনলে চমকে উঠবেন

Last Updated:

Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নিজ প্রচেষ্টায় এবং ব্যবসার লভ্যাংশ থেকে যা করেছেন এই মুদি ব্যবসায়ী জানলে চমকে যাবেন। ভোটের আগে সচেতনতামূলক নানা কবিতা লিখে

+
title=

পশ্চিম মেদিনীপুর: তাঁর লেখা একটি লাইন পড়ে কেউ যদি সচেতন হয় তাহলেই শান্তি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুদি ব্যবসায়ী প্রশান্ত কুমার চন্দ যা করেছেন জানলে অবাক হবেন। সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতেই প্রায় ১৬ বছর ধরে তিনি করে চলেছেন একই কাজ। লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে গণতন্ত্রের উৎসব সম্পর্কে অবহিত করা। হিংসা নয়, শান্তিপূর্ণভাবে ভোটদান সবাইকে উৎসাহিত করে তুলতে চান তিনি।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নিজ প্রচেষ্টায় এবং ব্যবসার লভ্যাংশ থেকে যা করেছেন এই মুদি ব্যবসায়ী জানলে চমকে যাবেন। ভোটের আগে সচেতনতামূলক নানা কবিতা লিখে বিভিন্ন জায়গায় এবং ভোট কেন্দ্রে চিটিয়ে দিয়ে আসেন মুদি ব্যবসায়ী প্রশান্ত কুমার চন্দ। পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা তিনি। দোকান সামলে এবং দোকানের লভ্যাংশ থেকে তিনি প্রায় ১৬ বছর ধরে নানান সচেতনতামূলক কাজ করে আসছেন। নির্বাচনের পাশাপাশি পুজো, সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তাঁর লেখা বিভিন্ন কবিতার পোস্টার লাগিয়ে দেন।
advertisement
advertisement
প্রশান্তবাবুর একটি কবিতা হল- “প্রার্থনা করি হে ভগবান / ভোটে যেন না যায় প্রাণ।”
স্বাভাবিকভাবেই হিংসাত্মক ভোট উৎসব নয়, সকলে মিলে যেন ভোট দিতে পারে তার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়েও তিনি নানান সময়ে লিখেছেন কবিতা।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ১৬ বছর ধরে করে চলেছেন এই কাজ! ভোটের আগে মুদি ব্যবসায়ীর কাণ্ড শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement