advertisement

Lok Sabha Election 2024: ভালবাসার ভোট, নতুন ভোটারদের গোলাপ ফুলে স্বাগত

Last Updated:

Lok Sabha Election 2024: হাবড়া পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর বুথের নতুন ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়ার এই দৃশ্য দেখা গিয়েছে। এই বুথের প্রায় হাজারের কাছাকাছি নতুন ভোটারদের গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়

+
গোলাপ

গোলাপ দিয়ে শুভেচ্ছা

উওর ২৪ পরগনা: সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে দক্ষিণবঙ্গের ৯ টি কেন্দ্রে। তৃণমূলের ‘গড়’ বলে পরিচিত এই কেন্দ্রগুলো। সেখানে ভোট ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। তারই মধ্যে দেখা গেল এক ভিন্ন ছবি। নতুন ভোটারদের স্বাগত জানাতে হাবড়ায় দেওয়া হল গোলাপ ফুল।
উত্তর ২৪ পরগনার হাবড়া পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর বুথের নতুন ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়ার এই দৃশ্য দেখা গিয়েছে। এই বুথের প্রায় হাজারের কাছাকাছি নতুন ভোটারদের গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এখানে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে নতুন ভোটারদের দেখামাত্রই হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল।
advertisement
advertisement
শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে এই এলাকায়। তারই মধ্যে নতুন ভোটারদের এভাবে গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানোর দৃশ্য সকলেরই নজর কেড়েছে। প্রথম ভোট দিতে এসে ফুল উপহার পেয়ে রীতিমতো আপ্লুত দেখাল নতুন ভোটারদেরও। এমন দৃশ্য আগে দেখা গেছে কিনা তা অনেকেই মনে করতে পারছেন না।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভালবাসার ভোট, নতুন ভোটারদের গোলাপ ফুলে স্বাগত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement