advertisement

Lok Sabha Election 2024: ভোটের মুখে পানের ন্যূনতম মূল্য নির্ধারণের দাবি

Last Updated:

Lok Sabha Election 2024: বহুবার পান চাষের সঙ্গে যুক্ত কৃষকেরা দাবি তুললেও সেই দাবি এখনও পর্যন্ত মান্যতা পায়নি। ফলে ব্যবসায়ী ও ফড়েদের দ্বারা নির্ধারিত মূল্যে পান বিক্রি করতে হয় চাষিদের

+
পানচাষ

পানচাষ পরিচর্চায় এক চাষী

পূর্ব মেদিনীপুর: পান চাষের সঙ্গে যুক্ত জেলার কৃষকেরা চাইছে সরকার পানের ন্যূনতম মূল্য নির্ধারণ করুক। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অর্থকারী ফসল পান। ধানের মত পান পূর্ব মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি ব্লকেই চাষ হয়। জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক বাদ দিয়ে বাকি ২৩ টি ব্লকের প্রায় ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়। কিন্তু পানের কোনও সরকার নির্ধারিত দাম না থাকায় বারবার জেলার পান চাষিরা আর্থিক ক্ষতির মুখ দেখছে।
পূর্ব মেদনীপুর জেলার নন্দীগ্রাম থেকে ময়না, কাঁথি, হয়ে তমলুক, শহিদ মাতঙ্গিনী ব্লক থেকে নন্দকুমারের বিস্তীর্ণ এলাকায় পানের চাষ হয়। পান চাষের সঙ্গে যুক্ত এখানকার বহু মানুষ। কিন্তু এই পান চাষের কোনও সরকার নির্ধারিত দাম নেই। এ নিয়ে বহুবার পান চাষের সঙ্গে যুক্ত কৃষকেরা দাবি তুললেও সেই দাবি এখনও পর্যন্ত মান্যতা পায়নি। ফলে ব্যবসায়ী ও ফড়েদের দ্বারা নির্ধারিত মূল্যে পান বিক্রি করতে হয় চাষিদের। তাই এবার লোকসভা ভোটের মুখে পানের সরকার নির্ধারিত ন্যূনতম মূল্য ঠিক করার দাবি তুলেছেন চাষিরা।
advertisement
advertisement
অনেক সময় দেখা যায় ব্যবসায়ী ও ফড়েরা ইচ্ছামত পানের দাম দেয়। তাতে চাষিদের ক্ষতি হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার পান চাষিদের দাবি, ভোট আসে ভোট যায়, কিন্তু তাঁদের সমস্যা একই থেকে যায়।‌ বর্তমান ব্যবস্থার কারণে বাজারে পানের দাম বেশি থাকলেও চাষিরা তার সুফল পান না। উল্টে তাঁদের কাছ থেকে কম দামে পান কেনে ব্যবসায়ী ও ফড়েরা। ফলে বছরের পর বছর পান চাষ করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে তাঁদের।‌
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের মুখে পানের ন্যূনতম মূল্য নির্ধারণের দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement