advertisement

Lok Sabha Elections 2024: ভারী বুটের আওয়াজে স্তব্ধ জঙ্গলমহল, কী ঘটল আবার?

Last Updated:

মাওবাদী তাণ্ডবে বিধ্বস্ত ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল। তখন ভারী বুটের আওয়াজ যেন ভয় ধরাত সাধারণ মানুষের মনে। তবে সামনেই লোকসভা নির্বাচন

+
রুটমার্চ

রুটমার্চ কেন্দ্রবাহিনীর

ঝাড়গ্রাম: একসময়ে জঙ্গলমহলে ভারী বুটের আওয়াজে স্তব্ধ হত গ্রামের স্বাভাবিক প্রাণশক্তি। ভয়ে কাঁপতেন গ্রামবাসীরা। বেশ কয়েক বছর পিছনে ফিরে সেই কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে আজ‌ও। মাওবাদী দমনে গ্রামে গ্রামে টহল দিতেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সময় বদলেছে, এখন আর ভারি বুটের শব্দে ভয় নয়, বরং আশ্বস্ত হন গ্রামের মানুষ।
সেই সময় মাওবাদী তাণ্ডবে বিধ্বস্ত ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল। তখন ভারী বুটের আওয়াজ যেন ভয় ধরাত সাধারণ মানুষের মনে। তবে সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশ মত ঝাড়গ্রামেও রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তবে তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা টহলদারি শুরু করেছেন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহাপাল, ভক্তাপাঠ, পেটবেন্ধি সহ বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু হয়েছে বাইরে থেকে আসা বাহিনীর।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন তাঁরা। পাশাপাশি কোনওরকম অশান্তি-বিশৃঙ্খলা হচ্ছে কিনা তাও জানছেন সাধারণ মানুষের থেকে। ভোট দানে কোনও বাধা নয়, অবাধ এবং শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শুরু করেছে রুটমার্চ। ভোটদানের আগে কেন্দ্র বাহিনীর এলাকায় দখল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষজন।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2024: ভারী বুটের আওয়াজে স্তব্ধ জঙ্গলমহল, কী ঘটল আবার?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement