advertisement

Local News: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে

Last Updated:

ভজহরি দাস নামে ওই শিল্পী ছোট থেকেই সানাই বাজিয়ে আসছেন। জেলার মন্তেশ্বর ব্লকের বেলেন্ডা গ্রামের বাসিন্দা

+
ভজহরি

ভজহরি দাস ও তার ছেলে 

পূর্ব বর্ধমান: বিয়ের বাড়ি মানেই কোথাও যেন সেই চেনা সানাইয়ের সুর। কথাতেই আছে, বিয়ের সানাই। তবে, কেবল বিয়েবাড়ি নয়, যেকোনও আনন্দ অনুষ্ঠানেই এক সময় বহুল প্রচলিত ছিল সানাই। এককালে উচ্চবিত্ত অভিজাত পরিবারে বিয়ের দিন সানাই বাদকদের নিয়ে বসত নহবত। তবে আধুনিক বিনোদনের উপকরণ চলে আসার পর আরও অনেক কিছুর মতই সানাই ঘিরে সেই উন্মাদনা ফিকে হতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু পরিবার আছে যারা নিজেদের মঙ্গল অনুষ্ঠানে নহবত বসান। আর আছেন সেই শিল্পীরা যারা আজও সানাইয়ে ফুঁ দিয়ে তৈরি করেন সুরের মূর্ছনা।
পূর্ব বর্ধমান জেলায় খোঁজ মিলল তেমন‌ই এক সানাই শিল্পীর। ভজহরি দাস নামে ওই শিল্পী ছোট থেকেই সানাই বাজিয়ে আসছেন। জেলার মন্তেশ্বর ব্লকের বেলেন্ডা গ্রামের বাসিন্দা ভজহরিবাবু। তাঁর বাবা-ঠাকুর’দাও সানাই বাজাতেন। বাবার হাতেই সানাইয়ের হাতেখড়ি ভজহরি দাসের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বর্তমানে ভজহরিবাবুর নিজের দল আছে। তাঁর দলে রয়েছেন দুই ছেলে এবং ক্ষুদিরাম ঢুলি। এই দল নিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন। বর্তমানে ভিন রাজ্য থেকেও সানাই বাজানোর ডাক পান। তিনি জানিয়েছেন, ধীরে ধীরে হলেও সানাই বাজানোর জন্য আবার নিয়মিত ডাক আসতে শুরু করেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: ছোট থেকে সানাই বাজিয়ে আসছেন ভজহরি, বাংলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন ভিন রাজ্যে
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement