advertisement

Bengali News: মেশিন জমি থেকে পটাপট তুলে ফেলছে আলু! শ্রম ও খরচ দুই বাঁচছে চাষির

Last Updated:

উন্নত প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক আলু তোলার মেশিন কাজে লাগানোয় আলু তোলার খরচ অনেকটা কমে গিয়েছে

+
title=

হুগলি: মেশিনের সাহায্যে অল্প সময়ে দ্রুত আলু তুলে সময় ও খরচ দুই বাঁচাচ্ছেন কৃষকরা চাষের উন্নতি ঘটাতে আলু তোলার মেশিন মাধ্যমে কাজ করার প্রবণতা ক্রমশই বাড়ছে। গোঘাটের তারহাট এলাকার কৃষক শেখ আব্দুল মান্না এই আলু তোলার মেশিন কাজে লাগিয়েছেন, যা ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলে দিয়েছে।
উন্নতি প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক আলু তোলার মেশিন কাজে লাগানোয় আলু তোলার খরচ অনেকটা কমে গিয়েছে। বিঘার পর বিঘা জমির আলু অনেক কম সময়ে তুলে ফেলা যাচ্ছে। এই মেশিনের দাম বর্তমানে প্রায় ৯৮ হাজার ৮০০ টাকা। অনেক কৃষকই এই মেশিন কেনার দিকে ঝুঁকছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একটা সময় আলু তোলার জন্য প্রচুর শ্রমিক এবং গরু দরকার হত। এতে খাটুনিও হত মারাত্মক। কিন্তু উন্নত মানের মেশিন আসার ফলে খাটুনি এবং খরচ দুটোই বাঁচছে কৃষকদের। এমনিতে ঠিকে শ্রমিকদের মজুরি এখন অনেকটা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের মাঠ থেকে আলু তোলার চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে এই অত্যাধুনিক মেশিন।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মেশিন জমি থেকে পটাপট তুলে ফেলছে আলু! শ্রম ও খরচ দুই বাঁচছে চাষির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement