advertisement

বিকেল ৪টে নাগাদ হবে ‘ল্যান্ডফল’, কত থাকবে গতিবেগ? বিস্তারিত জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:

দিঘার উপকূলে ইতিমধ্যেই ঝড় বইতে শুরু করেছে ১২০ কিমি গতিবেগে । অন্যদিকে, হাওয়া অফিস থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল বিকেল ৪টে নাগাদই ল্যান্ডফল হবে আমফানের ।

#কলকাতা: কমছে না গতিবেগ । এখনও যে ভয়ানক গতি নিয়ে ছুটে আসছে কমছে না গতিবেগ । এখনও যে ভয়ানক গতি নিয়ে ছুটে আসছে সুপার সাইক্লোনটি, তাতে ভয়ানক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে । এদিকে দিঘা থেকে আমফানের দূরত্ব কমে গিয়ে এখন দাঁড়িয়েছে মাত্র ৯৫ কিমি । গঙ্গাসাগর থেকেও দূরত্ব ৯০ কিলোমিটার । কলকাতা থেকে দূরত্ব ১৯৫ কিলোমিটার । পারাদীপ থেকে ১২০ কিমি দূরে আমফান । খেপুপাড়া থেকে ২৭৫ কিমি দূরে ।
দিঘার উপকূলে ইতিমধ্যেই ঝড় বইতে শুরু করেছে ১২০ কিমি গতিবেগে । অন্যদিকে, হাওয়া অফিস থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল বিকেল ৪টে নাগাদই ল্যান্ডফল হবে আমফানের ।
এখনও পর্যন্ত প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিমি বেগ রয়েছে আমফানের । এই বেগে স্থলভাগে ঢুকলে মুহূর্তে তছনছ হয়ে যাবে সবকিছু । ১৭-২০ কিমি গতিবেগে সরছে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র । তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্থলভাগে ঢুকলে ঘূর্ণিঝড়ের গচতি কমে হবে ১৬৫-১৭০ কিমি । অন্যদিকে, ঠিক বিকেল ৪টের সময় থেকেই জোয়ার শুরু হওযার কথা সাগরে । রাত পৌনে ন’টায় জোয়ারের ঢেউ সবচেয়ে বেশি উঠবে । যদি একবার জোয়ারের সঙ্গে আমফানের মেলবন্ধন ঘটে তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর । বিকেল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার ক্যাওড়াখালিতে ঢোকার কথা আমফানের ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিকেল ৪টে নাগাদ হবে ‘ল্যান্ডফল’, কত থাকবে গতিবেগ? বিস্তারিত জানিয়ে দিল হাওয়া অফিস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement