Tribeni in Hooghly: বাংলার প্রাচীন ত্রিবেণী তীর্থে বুধবার মাঘী পূর্ণিমায় অমৃতস্নান করবেন পুণ্যার্থীরা
- Reported by:Rahi Haldar
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tribeni in Hooghly:গঙ্গার ঘাটে বুধবার হবে পুণ্যস্নান।তার আগে নাগা সাধুদের নগর পরিক্রমা হবে। যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে। প্রয়াগে দুর্ঘটনা দেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
রাহী হালদার , হুগলি: ত্রিবেণী কুম্ভমেলায় মঙ্গলবার সকাল থেকেই বহু মানুষের সমাগম। নগরকীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্র নাম,সাধু প্রবচন,ধর্মসভা চলছে চারদিকে। সপ্তর্ষি ঘাটে সন্ধ্যায় হয় গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগা সাধুদের আখড়া হয়েছে ত্রিবেণীতে। বাংলার কুম্ভ মেলাতে জমজমাট ত্রিবেণী।
প্রায় সাতশো বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভস্নান হত বলে জনশ্রুতি। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অণুকুম্ভ বলা হয়। সেই কুম্ভ আবার শুরু হয়েছে চার বছর আগে। ত্রিবেণীতে এই তিন দিন বহু মানুষের সমাগম হয়।গঙ্গার ঘাটে বুধবার হবে পুণ্যস্নান।তার আগে নাগা সাধুদের নগর পরিক্রমা হবে। যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে। প্রয়াগে দুর্ঘটনা দেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
advertisement
আরও পড়ুন : বাবা পেশায় দর্জি, গবেষণা করতে সুদূর আমেরিকা যাচ্ছেন অভাবী পরিবারের মেধাবী ছাত্র
কুম্ভমেলার নাগা সাধুদের ক্যাম্পের দায়িত্বে থাকা ধর্মবাবা বলেন, ‘‘সপ্তর্ষি ঘাট, শিবপুর মাঠ আর ক্যাম্প এই তিনটি জায়গায় মেলার কাজ চলছে। সন্ধ্যাবেলায় সপ্তর্ষি ঘাটে দশ হাজার প্রদীপ জ্বালানো হবে।সন্ধ্যা আরতি হবে।পূর্বপুরুষদের উদ্দেশে প্রদীপ জ্বালাতে পারবেন সাধারণ মানুষ।একটা সময় এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর ছিল।যেখানে বিদেশি জাহাজ আসত, বাণিজ্য হত।ত্রিবেণীর কুম্ভকে কেন্দ্র করে সেই আর্থিক আদান-প্রদান বাড়বে।সামাজিক সাংস্কৃতিক প্রসারের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে আশা করি।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2025 11:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribeni in Hooghly: বাংলার প্রাচীন ত্রিবেণী তীর্থে বুধবার মাঘী পূর্ণিমায় অমৃতস্নান করবেন পুণ্যার্থীরা








