advertisement

VIP Road: ব্যস্ত সময়ে ভিআইপি রোডে অবরোধ! তীব্র যানজটে চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা

Last Updated:

অফিস টাইমে ভিআইপি রোড অবরোধ। দাঁড়িয়ে গেল সারি সারি গাড়ি

ভিআইপি রোডে অবরোধ! তীব্র যানজটে মুশকিলে অফিস যাত্রীরা
ভিআইপি রোডে অবরোধ! তীব্র যানজটে মুশকিলে অফিস যাত্রীরা
উত্তর ২৪ পরগনা: অফিস টাইমে শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি রোড অবরোধ। আর তার জেরেই চরম হয়রানির শিকার অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী পথ চলতি মানুষজন।
জানা যায়, ভিআইপি কেষ্টপুর সংলগ্ন দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দির স্কুলের পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রীর উপরে নির্মম যৌন হেনস্থার প্রতিবাদে এদিন সকালে অফিস টাইমে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় বিজেপির পক্ষ থেকে।
advertisement
এই বিক্ষোভ কর্মসূচিতে রাজারহাট গোপালপুর  ৩ নম্বর মন্ডলের সমস্ত  নেতা নেত্রীদের উপস্থিতিতে জনগণ রাস্তায় নেমে এমন প্রতিবাদ বিক্ষোভ দেখায়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রথমে তারা ১৮ নম্বর ওয়ার্ড ভিআইপি কেষ্টপুর সংলগ্ন ব্রিজের ওপরে জমায়েত করে, তারপর সেখান থেকে ভি আই পি রোড এসে অবরোধ শুরু করে।
advertisement
অল্প সময়ের মধ্যেই ভিআইপি রোডে তৈরি হয় চরম যানজট। সমস্যায় পড়েন অফিস ও গন্তব্যে যাওয়া যাত্রীরা। রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অবস্থা বেগতিক দেখে, পরবর্তীতে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে ভি আই পি রোড-এর যান চলাচল স্বাভাবিক করে।
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
VIP Road: ব্যস্ত সময়ে ভিআইপি রোডে অবরোধ! তীব্র যানজটে চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement