প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক, অনুমতি ছাড়া গর্ভপাত! গ্রেফতার মেডিক্যাল পড়ুয়া
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এদিন পাটুলি মহিলা থানায় অভিযোগ করেন ওই যুবতী। মেডিক্যাল পড়ুয়াকে গ্রেফতার করা হয়।বিএনএস ৬৯ অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিএনএস ৮৯ অর্থাৎ মহিলার অনুমতি ছাড়া গর্ভপাত করানো এই দুটো সেকশনে মামলা হয়েছে।
কলকাতা: প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং গর্ভবতী হয়ে পড়লে প্রেমিকার অনুমতি ছাড়া গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার মেডিক্যাল পড়ুয়া। কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ার বিরুদ্ধে তাঁরই প্রেমিকা একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন। যুবতী তিনবার গর্ভবতী হয়ে পড়েন। গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।
এদিন পাটুলি মহিলা থানায় অভিযোগ করেন ওই যুবতী। মেডিক্যাল পড়ুয়াকে গ্রেফতার করা হয়।বিএনএস ৬৯ অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিএনএস ৮৯ অর্থাৎ মহিলার অনুমতি ছাড়া গর্ভপাত করানো এই দুটো সেকশনে মামলা হয়েছে। অভিযুক্তের ১১ জুন পর্যন্ত জেল হেফাজত হয়েছে।
advertisement
একই দিনে, বিশেষভাবে সক্ষম গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঘাটালের কুশপাতা এলাকায় ভাড়ায় থাকতেন এই গৃহবধূ। প্রথম থেকেই তিনি কানে শুনতে পান না। ঘটনার দিন, শুক্রবার সকালে তাঁর স্বামী বাজারে গিয়েছিলেন। এদিকে অনেকদিন সেই সুযোগে পাশেই ভাড়ায় থাকতেন কয়েকজন যুবক। তারাই একলা গৃহবধূকে পেয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2025 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক, অনুমতি ছাড়া গর্ভপাত! গ্রেফতার মেডিক্যাল পড়ুয়া









