advertisement

Kolkata businessman mystery death: বান্ধবীকে নিয়ে মিনাখার রিসর্টে, মর্মান্তিক পরিণতি কলকাতার ব্যবসায়ীর! মারাত্মক অভিযোগ স্ত্রীর

Last Updated:

নিহতের স্ত্রীর অভিযোগ, কয়েকবছর ধরেই অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কল্যাণ মণ্ডল, ভাঙড়: বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু হল কলকাতার ট্যাংরার বাসিন্দা এক ব্যবসায়ীর৷ ভাঙড়ের কাছে গাড়ির ভিতর থেকে উদ্ধার হল ব্যবসায়ীর মৃতদেহ৷
ঘটনায় ওই ব্যবসায়ীর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন নিহতের স্ত্রী৷ অসুস্থ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, না কি সত্যি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ নিহত ব্যবসায়ীর বান্ধবীকে আটক করেছে পুলিশ৷
advertisement
advertisement
জানা গিয়ছে, ট্যাংরার বাসিন্দা ওই ব্যবসায়ী বিবাহিতই ছিলেন৷ তাঁর স্ত্রীর অভিযোগ, কয়েকবছর ধরেই অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী৷ তিনি আরও দাবি করেন, প্রত্যেক রবিবারই বান্ধবীকে নিয়ে কোনও না কোনও হোটেল অথবা রিসর্টে যেতেন তাঁর স্বামী৷
পুলিশ সূত্রে খবর, রবিবার ওই বান্ধবীকে নিয়েই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার ঘোষপুর এলাকার একটি রিসর্টে যান ওই ব্যবসায়ী৷ সেখান থেকে ফেরার পথেই ভাঙড়ের পদ্মপুকুরের কাছে ওই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তাঁর বান্ধবী৷ গাড়ির ভিতরে ওই ব্যবসায়ী অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা৷ পরে ভাঙড় থানার পুলিশ ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
ঘটনার খবর পেয়েই ভাঙড়ে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী সহ পরিবারের সদস্যরা৷ ঘটনাস্থলে পৌঁছনোর পর নিহত ব্যবসায়ীর স্ত্রী এবং তাঁর বান্ধবীর মধ্যে প্রবল কথা কাটাকাটি শুরু হয়৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে ওই ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷ নিহত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, ওই মহিলার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্বামী৷ ওই ব্যবসায়ীকে তাঁর বান্ধবীই শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata businessman mystery death: বান্ধবীকে নিয়ে মিনাখার রিসর্টে, মর্মান্তিক পরিণতি কলকাতার ব্যবসায়ীর! মারাত্মক অভিযোগ স্ত্রীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement