advertisement

Kashmir Shahid Jawan: নিজের বাড়ি তৈরি শুরু করেছিলেন,আর শেষ হল না...নদিয়ায় ফিরছে কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু শেখের কফিনবন্দি দেহ

Last Updated:

কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান প্যারা কমান্ডো ঝন্টু শেখ(৩৭)। তাঁর বাড়ি তেহট্টের পাথরঘাটায়। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন তিনি

Jhantu Ali Shaikh
Jhantu Ali Shaikh
নদিয়া: কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান প্যারা কমান্ডো ঝন্টু শেখ(৩৭)। তাঁর বাড়ি তেহট্টের পাথরঘাটায়। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় ১৪ বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন পরিবারের কনিষ্ঠ সন্তান ঝন্টু। চাষি পরিবারের ছেলে ঝন্টু। তাঁর স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্র আগ্রায় থাকেন। বড়দাদা রফিকুল শেখ ভারতীয় সেনায় কর্মরত, মেজদাদা বিশারদ শেখ সৌদি আরবে কর্মরত। বড়ছেলে রফিকুলের মাধ্যমে ছোটছেলের মৃত্যুর খবর পান বাবা সুবর আলি, মা আখিরণ বিবি। তারপর থেকেই শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁরা।
advertisement
প্রায় দু’বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর। ছিলেন প্যারা কমান্ডোতে। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হতেই সেখানে যান তিনি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।মুখ্যমন্ত্রী এ’খবর জানার পর নিজে ঝন্টুর এক দাদা নাজিম শেখকে ফোন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তেহট্টের বিধায়ক তাপস সাহা পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।
advertisement
advertisement
পরিবারের দাবি, মাস খানেক আগেই বাড়ি এসেছিলেন ঝন্টু। ইচ্ছা ছিল অবসরের পর বাড়ি ফিরে সপরিবারে থাকবেন। বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। কিন্তু শেষ হয়নি। দোতলা বাড়ি তৈরি হলেও এখনো পলেস্তারা ও রং-এর কাজ বাকি। কথা ছিল ছুটিতে বাড়ি এসে সেই কাজ সম্পন্ন করবেন। অবসরের পর পাটের ব্যবসা করার পরিকল্পনা ছিল, সেই ভেবেই বাড়ির নীচে তৈরি করেছিলেন গুদাম। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না। তার আগেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন বছর ৩৭-এর সেনা জওয়ান ঝন্টু। এখন তাঁর কফিনবন্দি দেহ তেহট্টে ফেরার অপেক্ষায় পরিবার ও এলাকাবাসী।
advertisement
হোয়াইট নাইট কর্পসের ৬ প্যারা এসএফ-এ ছিলেন ঝন্টু আলি শেখ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ” আমাদের এক সাহসী যোদ্ধা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান। চিকিৎসা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর অদম্য সাহস কখনও ভোলার নয়। ঝন্টু আলি শেখের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
সমীর রুদ্র, নদিয়া
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kashmir Shahid Jawan: নিজের বাড়ি তৈরি শুরু করেছিলেন,আর শেষ হল না...নদিয়ায় ফিরছে কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু শেখের কফিনবন্দি দেহ
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement