advertisement

বিধ্বংসী কালবৈশাখী! স্বস্তির বৃষ্টিতেও নামল বিপদ! বিকট বজ্রপাতে প্রাণ গেল শিশু-সহ ২ জনের

Last Updated:

Thunderstorm: বজ্রপাতে মোহন দাস বৈরাগ্য ও এক শিশুর মৃত্যু হয়েছে। কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির সময় তারা আশ্রয় নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালারে বজ্রপাতে মৃত্যু 
সালারে বজ্রপাতে মৃত্যু 
মুর্শিদাবাদ: তীব্র দাবদাহে নাজেহাল যখন সকলেই হাঁসফাঁস করছে। তখন স্বস্তির বৃষ্টি নামতেই, দু’টি পরিবারের নেমে আসল হৃদয় বিদারক ঘটনা। মাঠের পাশ দিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথেই বাজপড়ে মৃত্যু হল এক শিশু-সহ এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোড় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোহন দাস বৈরাগ্য ও আরমান।
মোহন দাস বৈরাগ্যর পরিবারের তরফ থেকে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে তিনি আওচা মাখালতোড় মাঠে কাজ করতে যান। সেখান থেকে তিনি ফিরছিলেন। হঠাৎই শুরু হয় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি। তখনই বজ্রপাতে মৃত্যু হয় ঐ ব্যাক্তির বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
পরিবারের তরফ থেকে আরও জানা যায়, ফোন মারফৎ খবর পেয়ে তারা যান মাঠে সেখানেই দেখেন রাস্তার ধারে একটি ঘরের পাশে মোহন দাস বৈরাগ্য মারা গেছেন। তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা দেন। অন্যদিকে এই ঘটনায় এক শিশু তারও মৃত্যু হয়েছে।
advertisement
শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকাশে ঘন কালো মেঘ জমে যায়, শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আমাদের পরিবারের শিশু সন্ধ্যার সময় মাঠের পাশে রাস্তার ধারে খেলা করছিলেন। আর তখনই হঠাৎই বৃষ্টি শুরু হলে ঐ চাষী এবং ছোট শিশু রাস্তার ধারে ষ আশ্রয় নিতে একটি কুঁড়েঘরে ঢোকেন তারা। আর বজ্রপাতে সব শেষ হয়ে যায় নিমেষেই। প্রাণ যায় দু’জনের।
advertisement
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সালার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধ্বংসী কালবৈশাখী! স্বস্তির বৃষ্টিতেও নামল বিপদ! বিকট বজ্রপাতে প্রাণ গেল শিশু-সহ ২ জনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement