advertisement

Purba Medinipur: ফুলকপির দাম নিয়ে দরাদরি, পুলিশ ডেকে সবজি বিক্রেতাকে থানায় নিয়ে গেলেন সরকারি কর্তার স্ত্রী

Last Updated:

মহিষাদল সিনেমা মোড় লাগোয়া এই সবজি বিক্রেতার দোকানে ফুলকপি কিনতে এসেছিলেন ব্লকের জয়েন্ট বিডিও সত্যানন্দ সেনাপতির স্ত্রী।

মহিষাদলের এই দোকানেই আসেন সরকারি ওই কর্তার স্ত্রী৷
মহিষাদলের এই দোকানেই আসেন সরকারি ওই কর্তার স্ত্রী৷
মহিষাদল: ফুলকপি কিনতে গিয়ে এক মহিলা সবজি বিক্রেতাকে হেনস্থার অভিযোগ উঠলো খোদ মহিষাদলের জয়েন্ট বিডিওর স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, দাম না কমানোয় ওই ফুলকপি দোকানদারের সঙ্গে প্রথমে তর্কাতর্কিতে জড়ান এবং পরে নিজেকে জয়ন্ট বিডিওর স্ত্রী পরিচয় দিয়ে পুলিশে দেওয়ার হুমকিও দেন।
শুধু হুমকি নয়, ওই সরকারি আধিকারিকের স্ত্রী থানায় গিয়ে পুলিশ ডেকে এনে ওই সবজি বিক্রেতাকে তাদের হাতে তুলেও দেন বলে অভিযোগ। অভিযোগ, ওই সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা থানাতেই আটকে রাখা হয়। ঘটনাকে ঘিরে জোর শোরগোল শুরু মহিষাদল জুড়েই!
advertisement
advertisement
জানা গিয়েছে, মহিষাদল সিনেমা মোড় লাগোয়া এই সবজি বিক্রেতার দোকানে ফুলকপি কিনতে এসেছিলেন ব্লকের জয়েন্ট বিডিও সত্যানন্দ সেনাপতির স্ত্রী। এক সময় ফুলকপির দরদাম নিয়েই তর্কে জড়িয়ে পড়েন তিনি। এর পরই পুলিশ ডেকে বিক্রেতাকে হেনস্থার অভিযোগ ওঠে।
নিজেকে জয়েন্ট বিডিওর স্ত্রী পরিচয় দিয়েই হুমকি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ করেছেন সবজি বিক্রেতা ও তাঁর পরিবার। যা নিয়ে হইচই শুরু হয়৷ খবর যায় জেলাশাসক এবং এসপির কাছে। তাদের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে যান মহিষাদলের বিডিও সহ ব্লক প্রশাসনিক কর্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: ফুলকপির দাম নিয়ে দরাদরি, পুলিশ ডেকে সবজি বিক্রেতাকে থানায় নিয়ে গেলেন সরকারি কর্তার স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement