advertisement

Job: আদালতের নির্দেশে চাকরি খোয়াল তৃণমূল কর্মী, তারপর কোথায় গেল সে? চমকে উঠবেন ঘটনা জানলে

Last Updated:

Job: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে গ্রুপ সি পদের চাকরি হারাল বাঁকুড়ার এক তৃণমূল কর্মী। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় ১১৯ নং-এ নাম রয়েছে বাঁকুড়া ২ নং ব্লকের তালাডাঙ্গ গ্রামের বাপি বাউরির।

আদালতের নির্দেশে চাকরি হারা
আদালতের নির্দেশে চাকরি হারা
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: চাকরি হারাল তৃণমূল কর্মী। তৃণমূলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রভাব খাটিয়ে এই চাকরি পেয়েছিলেন তৃণমূল কর্মী, এমনই দাবি বিজেপির। যদিও বাড়িতে দেখা মিলল না চাকরি হারা গ্রুপ সি কর্মীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে গ্রুপ সি পদের চাকরি হারাল বাঁকুড়ার এক তৃণমূল কর্মী। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় ১১৯ নং-এ নাম রয়েছে বাঁকুড়া ২ নং ব্লকের তালাডাঙ্গ গ্রামের বাপি বাউরির। বাঁকুড়ার কাঞ্চনপুর হাইস্কুলের গ্রুপ সি কর্মী হিসেবে কর্মরত ছিলেন বাপি বাউরি। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
advertisement
advertisement
তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই প্রভাব খাটিয়েই এই চাকরি পেয়েছিল বাপি, এমনই দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি তৃণমূলের কোন সক্রিয় কর্মী ছিল কিনা সে, তা জানা নেই। এদিকে গ্রামের বাড়িতে খোঁজ পাওয়া যায়নি গ্রুপ সি কর্মী বাপি বাউরির। তবে পরিবারের দাবি এই বিষয়ে তারা কিছুই জানেন না। একমাত্র ক্লাক চাকরি যাওয়াতে সমস্যায় পড়েছে স্কুল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: আদালতের নির্দেশে চাকরি খোয়াল তৃণমূল কর্মী, তারপর কোথায় গেল সে? চমকে উঠবেন ঘটনা জানলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement